ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপ
রাজধানীর মোহাম্মদপুরে 'প্রবর্তনা' নামক একটি প্রতিষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ৭ মার্চ রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ হামলার ঘটনা ঘটে। প্রবর্তনা' মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
