ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস
ছয় কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বা জুলাই চার্টারে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
