কানাডা-মেক্সিকোর গাড়ি আমদানিতে এক মাসের শুল্কছাড়
কানাডা ও মেক্সিকোর গাড়ি আমদানিতে ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ৪ মার্চ থেকে। পরদিনই এলো নতুন ঘোষণা। কানাডা ও মেক্সিকোর গাড়ি আমদানিতে এক মাসের জন্য অস্থায়ী শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। তবে সব ক্ষেত্রেই কার্যকর নয় এটি।
