ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৯.৩২%
মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশ। জানুয়ারিতে যা ছিল ৯.৯৪ শতাংশ। ৬ মার্চ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
