জামিনের পর ছাত্রীকে হেনস্তাকারী যুবককে ফুলের মালা দিয়ে বরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে জামিন দিয়েছেন আদালত। ৬ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন।
