রোজায় ইফতারে কী কী খাবেন
অনেকেই ইফতারে পানি খেয়েই ভাজাভুজি, যেমন ছোলা, পিঁয়াজু, বেগুনি খেতে ভালোবাসি। সারা দিন রোজা রাখার পর এসব খাবারে বুকজ্বালা, পেটব্যথা, বুক ধড়ফড় করতে পারে; রক্তে ক্ষতিকর চর্বি বাড়তে পারে। ইফতারে স্বাস্থ্যকর খাবারের মধ্যে কোনগুলো রাখা সবচেয়ে ভালো? এ বিষয়ে জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।
