‘সরকার নিজের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা বিষয়ে মাত্র দিন দশেক আগে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ২৫ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে মবসন্ত্রাস নিয়ে তিনি বলেন, 'এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারড। আমরা এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না।'
