নাম বদলের পালায় এবার বঙ্গবন্ধুর জায়গায় শাহ আজিজ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। যেখানে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' হলের নাম পরিবর্তন করে 'শাহ আজিজুর রহমান' হল নামকরণ করা হয়েছে।
