উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের জুলহাস
ছোটবেলা থেকেই বিজ্ঞান আর প্রযুক্তির প্রতি প্রবল ঝোঁক ছিল জুলহাসের। ২০১৪ সালে এসএসসি পাসের পর থেকেই শুরু হয় উদ্ভাবনের নেশা। তবে ২০২১ সালে প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল প্লেন দেখার পরই স্বপ্ন দেখেন, নিজের হাতে উড়োজাহাজ বানানোর।
