বিএসইসি কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়্যারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। ৫ মার্চ দিনভর আন্দোলনের পর ৬ মার্চ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।
