ইরান-ইসরায়েল: পরম বন্ধু কেন চরম শত্রু?
একটা সময় ছিল ইরান-ইসরায়েলের চলার পথ ছিল একই; কাঁধে হাত রেখে চলা বন্ধুর মতো। কিন্তু এখন? দুই রাষ্ট্রের সম্পর্ক এমন তলানিতে ঠেকেছে রীতিমতো মিসাইল ছুড়ে একে অন্যকে জবাব দিচ্ছে। কেন এমন হলো? কী এমন ঘটল যে দুই দেশ বন্ধু থেকে চরম শত্রু বনে গেল?
