Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
রোনালদো-জর্জিনার বাগদান ঘিরে সৌদি আরবে সমালোচনা-হাসিঠাট্টা, কেন?

খেলা

নিউইয়র্ক টাইমস
14 August, 2025, 02:00 pm
Last modified: 14 August, 2025, 02:17 pm

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

রোনালদো-জর্জিনার বাগদান ঘিরে সৌদি আরবে সমালোচনা-হাসিঠাট্টা, কেন?

এক দশক আগেও সৌদি আরবে ধর্মীয় পুলিশ রাস্তায় ঘুরে অবিবাহিত যুগলদের খুঁজে বের করত এবং নারীদের চুল ঢাকার জন্য চাপ দিত। বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল শাস্তিযোগ্য।
নিউইয়র্ক টাইমস
14 August, 2025, 02:00 pm
Last modified: 14 August, 2025, 02:17 pm
ছবি: এপি

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বাগদান সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গত সোমবার (১১ আগস্ট) একটি ছবি পোস্ট করে বাগদানের খবর জানান জর্জিনা নিজেই ।

তবে জর্জিনার আঙুলের বাগদানের সেই বড় হীরার আংটির চেয়ে বেশি নজর কেড়েছে পোস্টের লোকেশন ট্যাগ। ন'বছরের সম্পর্কের এই জুটি প্যারিস, বোরা বোরা বা দুবাই থেকে নয়—ছবিটি পোস্ট করেছেন বরং সৌদি আরবের রিয়াদ থেকে।

রক্ষণশীল ইসলামিক রাষ্ট্র সৌদি আরবের রাজধানী সাধারণত এমন শহর হিসেবে পরিচিত নয় যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে যুগলরা প্রেম উদযাপন করতে আসে। এক দশক আগেও ধর্মীয় পুলিশ রাস্তায় ঘুরে অবিবাহিত যুগলদের খুঁজে বের করত এবং নারীদের চুল ঢাকার জন্য চাপ দিত। বিয়ে বহির্ভূত সম্পর্কও শাস্তিযোগ্য ছিল।

ভক্তরা যখন রোনালদো ও জর্জিনার বাগদানের খবর উদযাপন করছিলেন, তখন এটিও জানা যায় যে এই যুগল এখনও বিবাহিত নয়। ২০২২ সালে রোনালদো সৌদি ফুটবল ক্লাব আল নাসরের সঙ্গে বড় চুক্তি করার পর তিনি এখানেই চলে আসেন সঙ্গী জর্জিনা এবং সন্তানদের নিয়ে।

একদিকে রোনালদো পরিবার রিয়াদে তাদের বিলাসবহুল জীবন উপভোগ করছেন, অন্যদিকে তা যেন সৌদি আরবের দ্রুত পরিবর্তিত সামাজিক সীমারেখাকে পরীক্ষা করছে।

২০২৩ সালে রিয়াদে গাড়ি চালাচ্ছেন একজন নারী। সৌদি আরবে নারীরা ২০১৮ সালের আগে গাড়ি চালাতে পারতেন না। ছবি: এএফপি

২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নানান নীতিগত পরিবর্তনের তদারকি করেছেন। এর ফলে এক সময়ের অত্যন্ত সংরক্ষিত দেশটিতে আজ সামাজিক নানা বিধিনিষেধ শিথিল করা হয়েছে, তবে রাজনৈতিক দমন বাড়ানো হয়েছে।

কয়েক বছর আগে, নারীরা পুরুষ ড্রাইভারের সঙ্গে গাড়িতে বসলেই পুলিশ চেকপয়েন্টে তাদের প্রশ্ন করা হতো। এমনকি ২০১৮ সালের আগে নারীরা গাড়ি চালাতে পারতেন না।

আজও পুরোপুরি স্পষ্ট নয় যে সৌদি আরবে বিয়ে বহির্ভূত সম্পর্ক এবং একসঙ্গে বসবাস বা অবিবাহিত গর্ভধারণ অনুমোদিত কি না। এসবের লিখিত কোনো দণ্ডবিধি নেই, আবার বিভিন্ন বিচারক এসব ক্ষেত্রে রাজ্যের প্রধান আইনগত নীতি—ইসলামী আইনকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। 

তবে নারীরা এখন মাঝে মাঝে শর্টস ও ক্রপ টপ পরে রাস্তায় বের হন, যদিও প্রকাশ্য পোশাকের নিয়ম অনুযায়ী এটি অনুমোদিত নয়। মদ নিষিদ্ধ থাকলেও কালোবাজারে এটি জোরালোভাবে পাওয়া যায়, আর মাঝে মাঝে শহরের 'ড্রাই' নাইট ক্লাবের বাইরে প্রকাশ্যে মদ্যপ তরুণদের লড়াই করতে দেখা যায়।

সৌদি সরকারের রোনালদোর জন্য বিশেষ কোনো ছাড় দিয়েছে কি না, অথবা অবিবাহিত যৌন সম্পর্ক ও একসঙ্গে বসবাস বর্তমানে অনুমোদিত কি না—এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। ৪০ বছর বয়সী রোনালদো বর্তমানে পর্তুগালের নাগরিক।

গত বছর সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে জর্জিনা রোড্রিগেজ। ছবি: রয়টার্স

রোনালদোর সঙ্গী জর্জিনা বিভিন্ন অনুষ্ঠানে লাল গালিচায় হাজির হয়েছেন, তাদের আধুনিক বাংলোর বাইরে বিকিনিতে সূর্যস্নানের ছবিও ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে; সন্তানদের সঙ্গে পাঁচ-তারকা রিসর্টে ঘুরেছেন।

অন্যদিকে, সৌদিতে কম সুবিধাপ্রাপ্ত নারীরা, যারা বিবাহ সনদ দিতে পারে না, সাধারণত চিকিৎসা, শিক্ষা বা সন্তানদের জন্য বৈধ বসবাসের অনুমতি পায় না এবং তাদের শিশুদের জন্ম নিবন্ধন করতেও নানা অসুবিধার সম্মুখীন হন।

রোনালদো-জর্জিনা জুটির বাগদানের পোস্টে আরব অনুসারীরা নানা হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'ওহ, এটা তো সত্যিই বেশ দ্রুত বাগদান!'

এছাড়া, বাগদানকে কেন্দ্র করে আরব মিমগুলো দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। একটি মিমে বলা হয়েছে, রোনালদোকে বিয়ের খরচ যোগাড় করতে সৌদি আরবে দুই বছর কাজ করতে হয়েছে।

অন্য একটি মিমে ছবির সঙ্গে লেখা ছিল, 'এটা কেবল 'পরিচিত হওয়ার সময়কাল' ছিল,'—যা তাচ্ছিল্যের সুরে বোঝাচ্ছে যে কিছু সৌদি আরব পরিবারে সংক্ষিপ্ত অনুমোদিত সময় পার করে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।

গত জুনে, রোনালদো সৌদি আরবে তার চুক্তি আরও দুই বছর বাড়িয়েছেন।

ক্লাব দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, 'আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তে আমাকে সমর্থন করে। তাছাড়া সৌদির মানুষ অত্যন্ত আন্তরিক। এজন্য আমরা সেখানে বসবাস করতে চাই এবং এখানেই আমাদের জীবন চালিয়ে যেতে চাই।' 

Related Topics

টপ নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো / জর্জিনা রদ্রিগেজ / বাগদান / সৌদি আরব / রিয়াদ / রোনালদো-জর্জিনার বাগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]