Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মালিঙ্গা থেকে কলকাতা, মাশরাফি থেকে হামজা; সবার প্রার্থনায় তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 07:00 pm
Last modified: 24 March, 2025, 07:05 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

মালিঙ্গা থেকে কলকাতা, মাশরাফি থেকে হামজা; সবার প্রার্থনায় তামিম

করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বেশ কিছুক্ষণ থাকার পর তামিমের জ্ঞান ফেরে, ডাকে সাড়া দিতে থাকেন। তবে চিকিৎসকদের বক্তব্য, ২৪ ঘণ্টার আগে শঙ্কামুক্ত বলার সুযোগ নেই। 
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 07:00 pm
Last modified: 24 March, 2025, 07:05 pm

ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে নামার আগে হার্ট অ্যাটাক করে হাসপাতালে যাওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বেশ কিছুক্ষণ থাকার পর অভিজ্ঞ এই ব্যাটসম্যানের জ্ঞান ফেরে, ডাকে সাড়া দিতে থাকেন। তবে চিকিৎসকদের বক্তব্য, ২৪ ঘণ্টার আগে শঙ্কামুক্ত বলার সুযোগ নেই। 

দেশসেরা ব্যাটসম্যানের অসুস্থতার খবরে তার সতীর্থ থেকে শুরু করে দেশি-বিদেশি অনেক খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে ফুটবল তারকা হামজা চৌধুরী, শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, ভারতের যুবরাজ সিং, বাংলাদেশ সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় দলের সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ অনেকেই  তামিমের সুস্থতায় দোয়া প্রার্থনা করেছেন। 

কদিন আগে বাংলাদেশ ফুটবল দলে যোগ দেওয়া হামজা এক ভিডিও বার্তায় বলেছেন, 'আমার স্বদেশি তামিম ইকবালের অসুস্থতা সম্পর্কিত সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে। তামিম ও তামিমের পরিবারের জন্য আমার শুভকামনা রইলো। ইনশাআল্লাহ তামিম ভালোভাবেই সেরে উঠবেন।

মাশরাফি লিখেছেন, 'তোর কাছে যেতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ।' লঙ্কান সাবেক পেসার মালিঙ্গা লিখেছেন, 'তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।' 

ভারতের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ শুভ কামনা জানিয়ে লিখেছেন, 'তামিম ইকবাল এবং তার পরিবারের জন্য আমার প্রার্থনা এবং শুভ কামনা। তুমি আগেও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছো এবং আরও শক্তিশালী হয়ে ফিরেছো, এবারও ব্যতিক্রম হবে না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।'

কলকাতা নাইট রাইডার্স তাদের পোস্টে লিখেছে, 'দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।' ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারি বন্ধুর জন্য করা প্রার্থনায় লিখেছেন, 'এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা। দ্রুত সুস্থ হয়ে ওঠো।' 

তামিমের জন্য দোয়া চেয়ে বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ লিখেছেন, 'সাভার বিকেএসপিতে ম্যাচ চলাকালীন তামিম ভাই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন, তার অবস্থা আরও খারাপ হয়েছে। সবাই এই কঠিন সময়টায় তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।'

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।' 

সৌম্য সরকারের পার্থনা, 'দ্রুত আপনার সুস্থতা কামনা করছি তামিম ভাইয়া।' বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দোয়া প্রার্থনা করে লিখেছেন, 'তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / হার্ট অ্যাটাক / হার্টের রিং / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]