Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তিন বলে তিন: যতদিন ওয়ানডে ক্রিকেট থাকবে, আমি নাম্বার ওয়ান

খেলা

শান্ত মাহমুদ
28 June, 2020, 12:40 pm
Last modified: 26 April, 2025, 06:02 pm

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল
  • ‘একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না’- সাকিব প্রসঙ্গে তাইজুল

তিন বলে তিন: যতদিন ওয়ানডে ক্রিকেট থাকবে, আমি নাম্বার ওয়ান

ওয়ানডে ক্রিকেটের ৪৯ বছরের ইতিহাসে মাত্র চারজন বোলার অভিষেকে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। যার শুরুটা তাইজুল ইসলামের হাত ধরে। ওয়ানডের প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। 
শান্ত মাহমুদ
28 June, 2020, 12:40 pm
Last modified: 26 April, 2025, 06:02 pm

ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিকের তালিকাটা বেশ লম্বা। সেখানে তাইজুল ইসলামের অবস্থান ৩১ নম্বরে। অর্থাৎ, ৩১তম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন তিনি। সংখ্যাটিতে নিশ্চয়ই মাহাত্ম্য নেই। কিন্তু তাইজুলের হ্যাটট্রিকে বিরাট মাহাত্ম্য আছে। যেখানে তাইজুল সেরা, এক নম্বর। ওয়ানডে ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। 

ওয়ানডে ক্রিকেটের ৪৯ বছরের ইতিহাসে মাত্র চারজন বোলার অভিষেকে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। যার শুরুটা তাইজুলের হাত ধরে। বাঁহাতি এই স্পিনার রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করার পর সেখানে নাম তুলেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং শ্রীলঙ্কার দুই বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও শেহান মাধুশঙ্কা। 

টেস্টের নিয়মিত সদস্য তাইজুলের হঠাৎই ওয়ানডে অভিষেক হয়ে যায়। হঠাৎ অভিষেক হলেও তাইজুল তার শুরুর পর্ব রাঙিয়ে তোলেন। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচে ৭ ওভারে মাত্র ১১ রান খরচায় হ্যাটট্রিকসহ চার উকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

২৭তম ওভারের শেষ বলে তিনাশে পানিয়াঙ্গারার স্টাম্প উপড়ে নিলেও তাইজুলের মনে তখন হ্যাটট্রিকের ভাবনা আসেনি। নিজের পরের ওভারটি করতে এসে প্রথম বলেই ফেরান জন নাইউম্বুকে। দুই বলে দুই উইকেট; সতীর্থরা এগিয়ে এসে বুদ্ধি ও সাহস যোগাচ্ছিলেন।

তাইজুল অবশ্য অত ভাবেননি। স্বাভাবিক একটি ডেলিভারিই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার স্বাভাবিক ডেলিভারিটিই টেন্ডাই চাতারার জন্য হয়ে ওঠে মরন কামড়, ভেঙে যায় তার স্টাম্প। জিম্বাবুয়ে পেসারকে ফিরিয়ে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডে হ্যাটট্রিক পূরণ করেন তাইজুল। 

টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে বাংলাদেশের সাতজন বোলার হ্যাটট্রিক করেছেন। হ্যাটট্রিকের নায়কদের নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজনের ষষ্ঠ পর্বে আজ থাকছেন তাইজুল ইসলাম। হ্যাটট্রিকসহ সেই ম্যাচের অনেক কিছু নিয়েই কথা বলেছেন বাংলাদেশের এই স্পিনার। তার মুখেই শোনা যাক সে গল্প।

তাইজুল ইসলাম: হ্যাটট্রিক দারুণ একটা ব্যাপার। এর অনুভূতিটা একদম আলাদা। এই অনভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তার ওপর আমি আবার অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছিলাম। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা ছিল। সতীর্থ থেকে শুরু করে সবাই খুব খুশি ছিল। সবাই অভিনন্দন জানিয়েছিল। হ্যাটট্রিক অন্যরকম, হ্যাটট্রিকের তুলনা হ্যাটট্রিকই।

আমার ওয়ানডে অভিষেক এমন হবে, সেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি। ঘোর লাগা অনুভূতি কাজ করছিল। সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সবই সম্ভব। সেই ম্যাচে আমি প্রথম ৪-৫ ওভারে কোনো উইকেট পাইনি। তখন কেউ চিন্তাও করেনি হ্যাটট্রিক হবে। 

এরপর ষষ্ঠ ওভার যখন করি, হ্যাটট্রিক হয়ে যায়। ক্রিকেটে আসলে হঠাৎ করে অনেক কিছুই হয়ে যায়। হ্যাটট্রিকটা তেমনই। কারণ আপনি বলে-কয়ে হ্যাটট্রিক করতে পারবেন না। এটা সময় হয় না। হ্যাটট্রিক আসলে হয়ে যায়। অনেক বোলারই টানা দুই উইকেট নিয়েছেন, বারবার সম্ভাবনা তৈরি হলেও তাদের হ্যাটট্রিক হয়নি। আমরটা হয়ে গেছে।

আগের ওভারের শেষ বলে তিনাশে পানিয়াঙ্গারেকে আউট করি। ওকে বোল্ড করেছিলাম। পরের ওভারের প্রথম জন নাইউম্বুকে আউট করি। যখন দুই বলে দুই উইকেট পেয়ে গেলাম, তখন একটু নার্ভাস হয়ে যাই। সব বোলারের ক্ষেত্রেই এমন হয় বলে আমার বিশ্বাস। 

মুশফিক ভাই উইকেটের পেছেনে ছিলেন। বাকি যারা ছিল, কেউই চাপ বা ভরকে দেয়নি। সবাই সাহস দিচ্ছিল যে, স্বাভাবিক বোলিং করলেই হবে। সত্যি বলতে দুই উইকেট পাওয়ার পর মনে হচ্ছিল হয়ে যেতে পারে। হ্যাটট্রিক বলটি করার আগে মাশরাফি ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ভাইও স্বাভাবিক বোলিং করতে বলছিলেন। আল্লাহর ওপর ভরসা রেখে করেছি, হয়ে গেছে। 

ওই দিনটা হয়তো আমার জন্যই রেখেছিলেন আল্লাহ। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক। হ্যাটট্রিকসহ ৪ আউকেট, ম্যাচ সেরার পুরস্কার জেতা; সব মিলিয়ে দিনটা আমারই ছিল। আমার ক্যারিয়ারের দারুণ একটা দিন ওটা। বলা যায় সবই আমার পক্ষে ছিল। যেমন চেয়েছি, তেমনই হয়ে গেছে। 

হ্যাটট্রিক সবাই করতে পারে না বা হয় না। একটা বোলার জানে না, আমি জীবনে হ্যাটট্রিক করতে পারব কিনা। এটা সবার কপালে আসেও না। হ্যাটট্রিক একজন বোলারের কাছে রোমাঞ্চকর একটা ব্যাপার। হ্যাটট্রিক করলে কেমন অনুভূতি কাজ করে, সেটা বলে বোঝানো কঠিন। 

যতদিন ওয়ানডে ক্রিকেট থাকবে, ততদিন আমার নামটা প্রথমে থাকবে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করার জন্য। ওই ম্যাচ, হ্যাটট্রিকের কথা মনে পড়লে ভালো লাগে। ইউটিউবে পাওয়া যায়, মাঝেমধ্যেই দেখি। 

আমি আগেও হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছি। দেখা গেছে আমি টানা দুটি উইকেট পেয়েছি, কিন্তু তৃতীয় বলে আর উইকেট পাইনি। আগে অনেক ম্যাচেই এমন হয়েছে। হতে হতে হয়নি, এটায় হ্যাটট্রিক না করার বেদনা বাড়ায়। অনেকের ক্ষেত্রেই এমন হয়। না করতে পারার একটা অনুভূতি, আর করতে পারার আরেকটা। 

হ্যাটট্রিক সব সময়ই হ্যাটট্রিক, সেটা যেভাবেই হোক। আমার কাছে এমনই মনে হয়। কে আউট হলো, কাকে আউট করলাম, এটা বড় ব্যাপার নয়। হ্যাটট্রিকে এসব ব্যাপার দেখার সুযোগ নেই। আমার সেরা তিন পারফরম্যান্সের মধ্যে হ্যাটট্রিককে রাখব। এটাকে আমি এক নম্বরে রাখতে চাই। 

ওয়ানডেতে হয়েছে, টেস্টেও যদি একটা হ্যাটট্রিক হয়; এরচেয়ে ভালো কিছু আর হতে পারে না। টেস্টেও হ্যাটট্রিক করার ইচ্ছা আছে। অবশ্যই চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা।

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / হ্যাটট্রিক হিরো / অভিষেকে হ্যাটট্রিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল
  • ‘একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না’- সাকিব প্রসঙ্গে তাইজুল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]