Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
করোনা মোকাবিলায় বিশ্বজয়ীদের তহবিল গঠন

খেলা

শান্ত মাহমুদ
08 April, 2020, 08:10 pm
Last modified: 26 April, 2025, 04:33 pm

Related News

  • পাচার সম্পদ পুনরুদ্ধারে লন্ডনে আন্তর্জাতিক মামলা অর্থায়নকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক গভর্নরের
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • জব্দ করা চুরির অর্থ-সম্পদ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করবে সরকার: গভর্নর
  • নতুন উদ্যোক্তাদের সহায়তায় ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর

করোনা মোকাবিলায় বিশ্বজয়ীদের তহবিল গঠন

করোনা মোকাবিলায় তহবিল গঠন করছেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমনরা। যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটার ও ৮ কর্মকর্তার অনুদানে গঠিত হচ্ছে এই তহবিল।
শান্ত মাহমুদ
08 April, 2020, 08:10 pm
Last modified: 26 April, 2025, 04:33 pm
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামার পর সতীর্থদের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ছবি: আইসিসি।

করোনাভাইরাসের ছোবলে দিশেহারা পুরো বিশ্ব। ২০০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ৮৩ হাজার ৪২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫০ হাজার মানুষ। বাংলাদেশেও হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এমন অবস্থায় নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিরিজ খেলা বাংলাদেশের ২৭ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করেছেন দুস্থ মানুষের সাহায্যে। একইভাবেই অর্ধেক মাসের বেতন দান করেছেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার। এবার করোনা রুখতে এগিয়ে এলেন বিশ্বকাপজয়ী বাংলাদেশের যুব দলের ক্রিকেটাররা। 

করোনা মোকাবিলায় তহবিল গঠন করছেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমনরা। তহবিল গঠনের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিশ্বজয়ী দলের সদস্য অভিষেক দাস। 

যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটার ও ৮ কর্মকর্তার অনুদানে গঠিত হচ্ছে এই তহবিল। যার যার সামর্থ্য অনুযায়ী এই তহবিলে দান করবেন আকবর আলীরা। আগামী কয়েকদিনে এই তহবিল সম্পূর্ণ হয়ে গেলে মোট অর্থ বিসিবিতে জমা দেওয়া হতে পারে বলে জানালেন অভিষেক।

ডানহাতি এই অলরাউন্ডার বলেন, 'আমরা একটা উদ্যোগ নিয়েছি। সামর্থ্য অনুযায়ী আমরা দান করব সবাই। কয়েক দিনের মধ্যে এটা হয়ে গেলে বিসিবিতেও জমা দেওয়া হতে পারে। তবে এটা নিশ্চিত নয় এখনও। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।'

যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া আকবর আলী এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এটা এখনও কিছু ঠিক হয়নি। হয়তো দুই-একদিনের মধ্যে হয়ে যাবে। এটা তত্ত্বাবধান করছেন আমাদের কাওসার স্যার (যুব দলের ম্যানেজার)। আমরা ১৬ জন ক্রিকেটার এবং আট জন কর্মকর্তা এই তহবিলে টাকা দেব। যার যেমন সামর্থ্য সেই অনুসারে সবাই টাকা দেবেন। ধরাবাধা কোনো পরিমাণ নেই।'

আর সবার মতো এই কার্যক্রমে আছেন বিশ্বজয়ী যুব দলের সদস্য শরিফুল ইসলামও। বাঁহাতি এই পেসার এখনও বসে নেই। নিজ উদ্যোগে ইতোমধ্যে ৭০টি পরিবারের হাতে খাবার তুলে দিয়েছেন তরুণ এই ক্রিকেটার।

Related Topics

আকবর আলী / যুব বিশ্বকাপ / করোনা প্রতিরোধ / তহবিল গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • পাচার সম্পদ পুনরুদ্ধারে লন্ডনে আন্তর্জাতিক মামলা অর্থায়নকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক গভর্নরের
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • জব্দ করা চুরির অর্থ-সম্পদ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করবে সরকার: গভর্নর
  • নতুন উদ্যোক্তাদের সহায়তায় ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]