ইসলামী ব্যাংকে অস্থিরতার প্রভাব কী?
নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে আবারো দেখা দিয়েছে অস্থিরতা। ১ জুন ইসলামী ব্যাংকে তার যোগদানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও মানবন্ধন করেছে 'সচেতন গ্রাহক ফোরাম। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহারের পলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দাবি না মানলে লাগাতার কর্মসূচিরও ঘোষণা রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্তে অনঢ়। নতুন চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগকে সঠিক বলেছে কেন্দ্রিয় ব্যাংক। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা কী আরো বাড়বে? কার দখলে যাবে ব্যাংকটি- এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
