ইরানে সামরিক অভিযানের মেয়াদ শেষে কী করবেন ট্রাম্প?
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে দরকষাকষি চলছেই। দু'পক্ষই বলছে, তাদের দাবি অতিরঞ্জিত। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল-মায়েদিনের দাবি, যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের কাছে ইরান তিন স্তরবিশিষ্ট একটি প্রস্তাব জমা দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আলোচনা করতে চাইলে ফোন করতে পারে ইরান। এদিকে 'War Power Act-1973' অনুযায়ী, ইরানে সামরিক অভিযানের সময়সীমা শেষ হচ্ছে ১ মে। এরপর কী হবে? টিবিএস পডকাস্টে এসব বিষয়ে কথা বলতে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. খালিদ কুদ্দুস।
