চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া কতটা যৌক্তিক?
চট্টগ্রামের নিউমুরিং ও লালদিয়া এবং ঢাকার পানগাও, এই তিন বন্দর বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ। বন্দরটি বিদেশিদের হাতে গেলে তা জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য 'হুমকি হয়ে দাঁড়াবে' বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। এমন পরিস্থিতিতে বন্দর পরিচালনায় কারা থাকবে? কোন কৌশলে রক্ষা হবে দেশীয় স্বার্থ? আজকের টিবিএস পডকাস্টে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ ও উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক কল্লোল মোস্তফা।
