ইসলামী দলগুলো যুগপৎ আন্দোলনে গেলে, কী হবে নির্বাচনের?
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় একই দাবীতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। হঠাৎ ইসলামী দলগুলোর এই বিক্ষোভ কর্মসূচি কেন? এটি যদি যুগপৎ আন্দোলনে রূপ নেয় তবে কী হবে নির্বাচনের-এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
