Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী

মতামত

আশিকুর রহমান সমী
01 February, 2026, 08:05 pm
Last modified: 01 February, 2026, 08:12 pm

Related News

  • চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে

কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী

মেছো বিড়ালের গুরুত্ব সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে এর পরিবেশগত ভূমিকার মধ্য দিয়ে। এরা মূলত অসুস্থ মাছ, ব্যাঙ, কাঁকড়া, সরীসৃপ, ইঁদুর, ছোট স্তন্যপায়ী প্রাণী ও বিভিন্ন কীটপতঙ্গ শিকার করে। এর ফলে জলাভূমি ও কৃষি পরিবেশে শিকারি–শিকার প্রজাতির মধ্যে একটি স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। এই ভারসাম্যই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার ভিত্তি।
আশিকুর রহমান সমী
01 February, 2026, 08:05 pm
Last modified: 01 February, 2026, 08:12 pm
ছবি: বাসস

বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষি অর্থনীতি ও প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে অসংখ্য বন্যপ্রাণী। কিন্তু মানুষের অজ্ঞতা, ভয় ও ভুল ধারণার কারণে বহু গুরুত্বপূর্ণ প্রাণী আজ বিপন্নতার মুখে। সেই প্রাণীগুলোর মধ্যে মেছো বিড়াল (Prionailurus viverrinus) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাতি, যার ভূমিকা শুধু জীববৈচিত্র্য সংরক্ষণেই নয়, বরং কৃষি অর্থনীতি, জলাভূমি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরাসরি কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত না হলেও মেছো বিড়াল একটি জীবনে গড়ে ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের ফসল রক্ষা করে—এই তথ্যই প্রমাণ করে, এটি প্রকৃত অর্থেই কৃষি অর্থনীতির নীরব বন্ধু।

মেছো বিড়াল একটি মধ্যম আকৃতির বন্য বিড়াল প্রজাতি, যা মূলত জলাভূমি, প্লাবনভূমি, বিল, হাওর, বাওড়, জলা, খাল ও জলাশয়কেন্দ্রিক পরিবেশে বসবাস করে। অন্যান্য বিড়ালের তুলনায় এদের জীবনধারা ভিন্ন; এরা সাঁতারে দক্ষ, মাছ শিকার করতে সক্ষম এবং জলজ পরিবেশের সঙ্গে গভীরভাবে অভিযোজিত। বাংলাদেশের জলাভূমি অঞ্চল, হাওরাঞ্চল, গঙ্গা-প্লাবনভূমি, সুন্দরবন, নদীতীরবর্তী এলাকা ও ধানক্ষেতসংলগ্ন জলাভূমি এদের প্রধান আবাসস্থল। একসময় এসব অঞ্চলে মেছো বিড়াল তুলনামূলকভাবে প্রচুর থাকলেও বর্তমানে আবাসস্থল ধ্বংস, জলাভূমি ভরাট, খাদ্য সংকট এবং মানুষের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে।

মেছো বিড়ালের গুরুত্ব সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে এর পরিবেশগত ভূমিকার মধ্য দিয়ে। এরা মূলত অসুস্থ মাছ, ব্যাঙ, কাঁকড়া, সরীসৃপ, ইঁদুর, ছোট স্তন্যপায়ী প্রাণী ও বিভিন্ন কীটপতঙ্গ শিকার করে। এর ফলে জলাভূমি ও কৃষি পরিবেশে শিকারি–শিকার প্রজাতির মধ্যে একটি স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। এই ভারসাম্যই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার ভিত্তি। কোনো একটি ক্ষতিকর প্রজাতি অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গেলে যে পরিবেশগত বিপর্যয় তৈরি হয়, মেছো বিড়াল তা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে রাখে। এ কারণেই একে জলাভূমিভিত্তিক বাস্তুতন্ত্রের একটি 'কী-স্টোন স্পিসিজ' হিসেবে বিবেচনা করা হয়।

কৃষি অর্থনীতিতে মেছো বিড়ালের অবদান মূলত পরোক্ষ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। বাংলাদেশের গ্রামীণ কৃষি ব্যবস্থায় ইঁদুর অন্যতম প্রধান শত্রু। ধানক্ষেত, গোলাঘর, খাদ্যগুদাম ও বসতবাড়ির সংরক্ষিত খাদ্যশস্যে ইঁদুরের ক্ষতির পরিমাণ বিপুল। মেছো বিড়াল প্রাকৃতিকভাবে এই ইঁদুর দমন করে কৃষকদের ফসল রক্ষায় বড় ভূমিকা রাখে। গবেষণাভিত্তিক হিসাব অনুযায়ী, একটি মেছো বিড়াল গড়ে ৯–১২ বছর বাঁচে এবং প্রতিদিন গড়ে ৬–১০টি ইঁদুর শিকার করে। এই হিসাবে একটি মেছো বিড়াল তার পুরো জীবনে প্রায় ২৫ হাজারের বেশি ইঁদুর নিধন করতে পারে। যদি বর্তমান বাজারদরে ধানের মূল্য হিসাব করা হয়, তাহলে শুধু ইঁদুর দমনের মাধ্যমেই একটি মেছো বিড়াল প্রায় ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের ফসল রক্ষা করে। জলাভূমির অসুস্থ মাছ, ক্ষতিকর কীটপতঙ্গ ও অন্যান্য প্রাণী দমনের অবদান এতে ধরা হয়নি।

এই বাস্তবতা প্রমাণ করে, মেছো বিড়াল কেবল একটি বন্যপ্রাণী নয়; এটি কৃষকের অদৃশ্য রক্ষাকবচ। এর উপস্থিতি কৃষিজমিকে প্রাকৃতিকভাবে টেকসই করে তোলে। কীটপতঙ্গ ও ইঁদুর নিয়ন্ত্রণে থাকার ফলে কীটনাশকের ব্যবহার কমে যায়, উৎপাদন খরচ হ্রাস পায় এবং পরিবেশ দূষণও কম হয়। ফলে কৃষি ব্যবস্থা হয়ে ওঠে আরও পরিবেশবান্ধব ও টেকসই।

পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও মেছো বিড়ালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাভূমি পৃথিবীর অন্যতম উৎপাদনশীল বাস্তুতন্ত্র, যা বন্যা নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ পানির পুনঃভরণ, পানিশোধন, পুষ্টি চক্র, কার্বন সংরক্ষণ এবং অসংখ্য জলজ প্রাণীর প্রজননক্ষেত্র হিসেবে কাজ করে। মেছো বিড়াল সংরক্ষণ মানেই জলাভূমি সংরক্ষণ, আর জলাভূমি সংরক্ষণ মানেই জীববৈচিত্র্য, কৃষি অর্থনীতি ও মানুষের জীবিকার সুরক্ষা।

দুঃখজনকভাবে, মানুষের অজ্ঞতা ও ভয় থেকে দীর্ঘদিন মেছো বিড়ালকে ক্ষতিকর প্রাণী হিসেবে দেখা হয়েছে। মানুষ–মেছো বিড়াল দ্বন্দ্বের বহু ঘটনায় এই প্রাণীটি নিষ্ঠুরতার শিকার হয়েছে। অথচ বাস্তবে মেছো বিড়াল মানুষের শত্রু নয়; বরং এটি মানুষের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত স্থিতিশীলতার একজন নীরব সহযোদ্ধা।

বর্তমানে বাংলাদেশে মেছো বিড়াল সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ শুরু হয়েছে, যা আশাব্যঞ্জক। সচেতনতা কার্যক্রম, শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তি, আইনগত সুরক্ষা এবং মানুষের মনোভাব পরিবর্তনের প্রচেষ্টা ইতিবাচক ফল দিতে শুরু করেছে। তবে শুধু রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষের মানসিক পরিবর্তন জরুরি।

সবশেষে বলা যায়, মেছো বিড়াল সংরক্ষণ মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়; এটি কৃষি অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকসই জীবনের নিশ্চয়তা। যে প্রাণীটি এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষা করতে পারে, তাকে হত্যা নয় বরং রক্ষা করাই হওয়া উচিত আমাদের দায়িত্ব। মেছো বিড়াল প্রকৃত অর্থেই কৃষি অর্থনীতির বন্ধু, এক নীরব প্রহরী, যার অস্তিত্বের ওপর নির্ভর করে প্রকৃতি ও মানুষের যৌথ ভবিষ্যৎ।
 


  • আশিকুর রহমান সমী: বন্যপ্রাণী বিষয়ক গবেষক, পরিবেশবিদ ও লেখক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার সহকারী একান্ত সচিব

Related Topics

টপ নিউজ

মেছো বিড়াল / কৃষি / বন্যপ্রাণি / বন্য প্রাণী সংরক্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]