Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
লন্ডনে ড্রেনে কফি ঢেলে বিপাকে নারী, গুনতে হলো ১৫০ পাউন্ড জরিমানা!

অফবিট

বিবিসি
24 October, 2025, 09:05 am
Last modified: 24 October, 2025, 09:05 am

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

লন্ডনে ড্রেনে কফি ঢেলে বিপাকে নারী, গুনতে হলো ১৫০ পাউন্ড জরিমানা!

কিউ এলাকার বাসিন্দা বুরচু ইয়েসিলিয়ার্ট জানান, তিনি তো বরং দায়িত্বশীল নাগরিকের মতোই কাজ করছিলেন। কাজে যাওয়ার বাস এসে পড়ায়, কাপের তলানিটুকু বাসের মধ্যে পড়ে যাওয়ার ভয়ে তিনি ড্রেনে ঢেলে দেন। কিন্তু তারপরেই ঘটল নাটকীয় ঘটনা! রিচমন্ড স্টেশনের কাছে বাস স্টপে তাকে ঘিরে ধরলেন তিনজন এনফোর্সমেন্ট অফিসার
বিবিসি
24 October, 2025, 09:05 am
Last modified: 24 October, 2025, 09:05 am
রাস্তার ড্রেনে তরল ফেলা যে বেআইনি, তা তার ধারণার বাইরে ছিল

ভাবতেও পারেননি এমনটা হবে! পশ্চিম লন্ডনের এক নারী রাস্তায় হাঁটতে হাঁটে কফি পান করছিলেন। রাস্তার ড্রেনে কাপের কিছু কফি ফেলে দিয়েছিলেন। আর তাতেই ঘটল বিপত্তি। সটান হাজির হলেন অফিসার, আর হাতে ধরিয়ে দিলেন ১৫০ পাউন্ডের জরিমানার টিকিট। এই ঘটনায় তিনি রীতিমতো 'হতবাক'।

কিউ এলাকার বাসিন্দা বুরচু ইয়েসিলিয়ার্ট জানান, তিনি তো বরং দায়িত্বশীল নাগরিকের মতোই কাজ করছিলেন। কাজে যাওয়ার বাস এসে পড়ায়, কাপের তলানিটুকু বাসের মধ্যে পড়ে যাওয়ার ভয়ে তিনি ড্রেনে ঢেলে দেন।

কিন্তু তারপরেই ঘটল নাটকীয় ঘটনা! রিচমন্ড স্টেশনের কাছে বাস স্টপে তাকে ঘিরে ধরলেন তিনজন এনফোর্সমেন্ট অফিসার এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ১৯৯০-এর ৩৩ নম্বর ধারায় তাকে জরিমানা করলেন।

রিচমন্ড-আপন-টেমস কাউন্সিল অবশ্য জানিয়েছে, তাদের কর্মকর্তারা 'পেশাগতভাবেই এবং নিরপেক্ষভাবে' দায়িত্ব পালন করেছেন এবং জরিমানাটি আইন মেনেই করা হয়েছে।

বুরচু বলেন, 'আমি দেখলাম বাস চলে আসছে, তাই কাপের সামান্য বাকি অংশটুকু ঢেলে দিই। খুব বেশি কফি ছিল না, একদমই অল্প ছিল।'

'ঘুরতেই দেখি তিনজন অফিসার আমার দিকে তেড়ে আসছেন এবং সঙ্গে সঙ্গে আমাকে থামালেন।'

বুরচু তো প্রথমে ভেবেছিলেন বাসের কোনো সমস্যা নিয়ে কথা বলতে এসেছেন তারা। রাস্তার ড্রেনে তরল ফেলা যে বেআইনি, তা তার ধারণার বাইরে ছিল। তিনি বলেন, 'পুরো ঘটনাটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল।'

ড্রেনে তরল ফেলা হলে তা জমি বা পানিকে দূষিত করতে পারে বলে মনে করেন আইনরক্ষকেরা

তিনি অফিসারদের জিজ্ঞাসা করেছিলেন, এই আইন সম্পর্কে সতর্ক করে কোনো সাইনবোর্ড বা তথ্য দেওয়া আছে কিনা, কিন্তু কোনো সদুত্তর পাননি।

এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ১৯৯০-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী, এমনভাবে কোনো বর্জ্য ফেলা একটি অপরাধ যা জমি বা জলকে দূষিত করতে পারে, এবং এর মধ্যে রাস্তার ড্রেনে তরল ঢালাও অন্তর্ভুক্ত।

বুরচুকে ১৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে। তবে ১৪ দিনের মধ্যে পরিশোধ করলে জরিমানার পরিমাণ কমে ১০০ পাউন্ড হবে।

তিনি জানান, এই অভিজ্ঞতা তাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে কাজে যাওয়ার সময় তিনি রীতিমতো কাঁপছিলেন। তার মতে, অফিসারদের আচরণ ছিল 'ভীতিজনক'।

রিচমন্ড কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, অফিসারদের বডি-ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে এবং তারা মনে করেন না যে 'অফিসাররা আক্রমণাত্মক আচরণ করেছেন'। বরং, 'ফুটেজ দেখে এটা স্পষ্ট যে অফিসাররা পেশাদারিত্বের সাথেই পরিস্থিতি সামলেছেন।'

বুরচু জানান, যখন তিনি অফিসারদের জিজ্ঞাসা করেন যে বাকি কফি নিয়ে তার কী করা উচিত ছিল, তখন তাকে কাছের একটি ডাস্টবিনে ফেলে দিতে বলা হয়। তিনি বলেন, তিনি তো আবর্জনা এড়ানোর জন্যই দায়িত্বশীল আচরণ করতে চেয়েছিলেন।

'আমার সাথে ভীষণ অন্যায় করা হয়েছে। এই জরিমানাটা মাত্রাছাড়া এবং অযৌক্তিক,' তিনি যোগ করেন।

বুরচু ইয়েসিলিয়ার্ট ডাস্টবিন এবং বাস স্টপের কাছে সাইনবোর্ড লাগিয়ে আইনটি সম্পর্কে মানুষকে আরও সচেতন করার দাবি জানিয়েছেন। তিনি এখনো জরিমানা দেননি এবং কাউন্সিলের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

রিচমন্ড কাউন্সিলের মুখপাত্র বলেছেন: 'কেউই জরিমানা পেতে ভালোবাসে না, তবে আমরা সবসময় আমাদের নীতি ন্যায্যভাবে প্রয়োগ করার চেষ্টা করি।'

'আমরা রিচমন্ডের জলপথ রক্ষা করতে এবং আমাদের রাস্তাঘাট পরিষ্কার ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র প্রয়োজনেই ব্যবস্থা নেওয়া হয়, এবং যদি কোনো বাসিন্দা মনে করেন যে জরিমানা ভুলভাবে করা হয়েছে, তবে তারা পর্যালোচনার জন্য আবেদন করতে পারেন।'

Related Topics

টপ নিউজ

জরিমানা / ড্রেনে কফি ফেলা / অদ্ভুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]