Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বালিশের দাম ৬৫ লাখ টাকা! কী আছে বিশ্বের সবচেয়ে দামি বালিশে

অফবিট

টিবিএস ডেস্ক
28 June, 2022, 05:10 pm
Last modified: 28 June, 2022, 05:17 pm

Related News

  • ভুল বালিশে ঘুমের বারোটা বাজতে পারে; যেভাবে সঠিক বালিশ বেছে নেবেন
  • বিশ্বের সবচেয়ে দামি গরুর মাংস
  • এক আমের দামই ২৫ হাজার টাকা!
  • বিশ্বের সবচেয়ে দামি সবজি 'হপ শুটস', এক কেজির দাম ১০০০ ইউরো! 
  • নিলামে রেকর্ড দামে বিক্রি হলো হার্লি-ডেভিডসনের বিরল মডেলের মোটরসাইকেল

বালিশের দাম ৬৫ লাখ টাকা! কী আছে বিশ্বের সবচেয়ে দামি বালিশে

নির্মাতার দাবি এই বালিশ ইনসমনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শান্তিতে ঘুমাতে সাহায্য করবে। কিন্তু দাম শুনেই কি উল্টো ঘুম উড়ে যাচ্ছে?
টিবিএস ডেস্ক
28 June, 2022, 05:10 pm
Last modified: 28 June, 2022, 05:17 pm

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? ইনসমনিয়ায় ভুগছেন? ঘুম থেকে উঠেই ঘাড়ব্যথা-মাথাব্যথায় ভুগেন? এমন সব ভুক্তভোগীদের কথা মাথায় রেখেই নরম তুলতুলে আরামদায়ক এক বালিশের নকশা করেছেন ডাচ ডিজাইনার থিজস ভ্যান-ডার হিলস্ট। তবে সত্যিই আরাম করে এই বালিশে মাথা রেখে ঘুমোতে চাইলে গুণতে হবে ৬৫ লাখ টাকারও বেশি। কিন্তু দাম শুনেই কি উল্টো ঘুম উড়ে যাচ্ছে?

মিশরীয় তুলা আর মালবেরি সিল্কের সঙ্গে নন-টক্সিক ডাচ মেমরি ফোম ব্যবহার করে বানানো হয়েছে এই বালিশ।

বালিশ নির্মাতা প্রতিষ্ঠান টেইলরমেড পিলো-র অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে বিশেষায়িত এই বালিশটিই হলো বিশ্বের সবচেয়ে দামি বালিশ। মার্কিন ম্যাগাজিন আর্কিটেকচারাল ডাইজেস্টের মতে, বালিশটির দাম ৫৭ হাজার স্টারলিং বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ টাকা।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে বালিশটি তৈরি করতে হিলস্টের প্রায় ১৫ বছর সময় লেগেছে। এর মধ্যে খচিত রয়েছে ২৪ ক্যারেটের সোনা, হীরা, এমনকি নীলকান্তমণিও। একইসঙ্গে বালিশটিতে একটি রোবোটিক মিলিং মেশিনের সাহায্যে তুলো ভরা হয়েছে।

২৪ ক্যারেট সোনায় মোড়ানো বালিশের চকচকে ফ্রেবিকটি সব ধরনের তাড়িৎচুম্বকীয় বিকিরণ রোধ করবে। প্রাইজ ট্যাগের সঙ্গেই আছে একটি জিপার যেখানে ২২.৫ ক্যারেটের নীলকান্তমণি ও চারটি ডায়মন্ড রয়েছে।

উন্নত প্রযুক্তি ও প্রাচীন কারুশিল্প দুটোর সমন্বয়ে তৈরি টেইলরমেড বালিশটি উদ্ভাবনের দিক থেকে অন্যতম এবং বিশেষায়িতভাবে তৈরি বিশ্বের যেকোনো বালিশের চেয়ে সেরা বলে প্রতিষ্ঠানটি দাবি করছে।

বালিশটি কিনলে ব্র্যান্ডেড একটি বক্সের ভেতরেই তা পাবেন। সার্ভিকাল বিশেষজ্ঞ থেকে ডিজাইনার বনে যাওয়া হিল্টসের দাবি, এই বালিশ ইনসমনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শান্তিতে ঘুমাতে সাহায্য করবে।

ওয়েবসাইটটি আরও জানিয়েছে প্রত্যেক ক্রেতার প্রয়োজন অনুসারে বালিশ তৈরি করে দেওয়া হবে।

কেউ বালিশ নিতে চাইলে থ্রিডি স্ক্যানার ব্যবহার করে তার ঘাড়, মাথা ও গলার মাপ সূক্ষ্ণভাবে নেওয়া হবে। এরপর হাইটেক প্রযুক্তির রোবটিক মেশিন মিলের সাহায্যে ডাচ মেমরি ফোম ভরে আকৃতি দেওয়া হবে।

বালিশটি তৈরির আগে গ্রাহকের ঊর্ধাঙ্গের মাপ এবং ঘুমানোর পছন্দসই স্টাইলগুলোও জেনে নেওয়া হয়।

"আপনি ছোটখাটো হোন কিংবা স্বাস্থ্যবান, নারী হোন কিংবা পুরুষ, সোজা হয়ে ঘুমান কিংবা পাশ ফিরে- টেইলরমেড বালিশ আপনাকে সম্ভাব্য সবচেয়ে আরামদায়ক অবস্থায় ঘুমানোয় সাহায্য করবে," দাবি এই প্রতিষ্ঠানের।


  • সূত্র: আর্কিটেকচারাল ডাইজেস্ট

Related Topics

টপ নিউজ

বালিশ / দামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ভুল বালিশে ঘুমের বারোটা বাজতে পারে; যেভাবে সঠিক বালিশ বেছে নেবেন
  • বিশ্বের সবচেয়ে দামি গরুর মাংস
  • এক আমের দামই ২৫ হাজার টাকা!
  • বিশ্বের সবচেয়ে দামি সবজি 'হপ শুটস', এক কেজির দাম ১০০০ ইউরো! 
  • নিলামে রেকর্ড দামে বিক্রি হলো হার্লি-ডেভিডসনের বিরল মডেলের মোটরসাইকেল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]