Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ইনিংস হার থেকে দলকে বাঁচালেন সোহান

খেলা

টিবিএস রিপোর্ট
27 June, 2022, 08:50 pm
Last modified: 28 June, 2022, 01:52 am

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

ইনিংস হার থেকে দলকে বাঁচালেন সোহান

বাংলাদেশের হার এখন সময়ের ব্যাপার মাত্র। আরেকটি বড় হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।
টিবিএস রিপোর্ট
27 June, 2022, 08:50 pm
Last modified: 28 June, 2022, 01:52 am

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার কিছু্ক্ষণের মধ্যেই ইনিংস হারের শঙ্কাতে পড়ে যেতে হয় বাংলাদেশকে। ৬ উইকেটে ১৩২ রান তুলে তৃতীয় দিন শেষ করে সফরকারীরা। ইনিংস হার থেকে বাঁচতে চতুর্থ দিন আরও ৪৩ রান করতে হতো বাংলাদেশকে। এদিন টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ইনিংস হার থেকে দলকে বাঁচানোর কাজটা একাই করেছেন নুরুল হাসান সোহান। 

ঝড়ো ব্যাটিংয়ে ৪০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত থাকেন। তার ব্যাটে ইনিংস হার এড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮৬ রানে। হারটা এখন সময়ের ব্যাপার মাত্র। আরেকটি বড় হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে যাচ্ছে বাংলাদেশ। 

বৃষ্টির পেটে প্রথম সেশন

বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন চলে গেল বৃষ্টির পেটে। দফায় দফায় পর্যবেক্ষণ করেও আম্পায়াররা খেলা শুরুর সিদ্ধান্ত নিতে পারেননি মাঠ ভেজা থাকায়। স্থানীয় সময় ২টা ১০ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণ করা হবে, যা বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিট। এরপর খেলা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব

তৃতীয় দিনের শেষভাগে বৃষ্টি হানা দেয়, যে কারণে ১০ ওভার আগেই খেলা শেষ হয়। চতুর্থ দিনও বৃষ্টি বাগড়ায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় রাত ৮টায় দিনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে এখন বৃষ্টি নেই, মাঠ প্রস্তুত করা হচ্ছে। আবার বৃষ্টি না হলে কিছুক্ষণের মধ্যেই খেলা মাঠে গড়াবে। 

বৃষ্টি বাগড়ায় নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। কারণ তৃতীয় দিনই যে জয়ের সুবাশ পেতে শুরু করে ক্যারিবীয়রা। বৈরী আবহাওয়ার কারণে এই অপেক্ষাটা তাই হয়তো লম্বা মনে হচ্ছে স্বাগতিকদের কাছে। বাংলাদেশের অবশ্য উল্টো অনুভূতি হওয়ার কথা। নিশ্চিত হারের পথে থাকা দলটি চাওয়া হতে পারে, 'বৃষ্টি যেন আর না থামে।' কেবল এটা হলেই ম্যাচ বাঁচানো সম্ভব তাদের জন্য। 

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রান তোলে। প্রথম ইনিংসেই ১৭৪ রানের লিড পায় তারা। অনেকটা পথ পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ আবারও ছন্নছাড়া ব্যাটিং করে। কেমার রোচের বোলিং তোপের মুখে ৩২ রানেই ৩ উইকেট হারানো সফরকারীরা তৃতীয় দিনের শেষের আগ পর্যন্ত আরও ৩টি উইকেট উইকেট হারায়। 

৩৬ ওভারেই নেই ৬ উইকেট, স্কোরকার্ডে জমা হয়েছে ১৩২ রান। ইনিংস হার এড়াতে আরও ৪৩ রান করতে হবে সাকিব আল হাসানের দলকে। তিন পেসারের ওপর ভরসা না থাকায় ইনিংস হার থেকে দলকে বাঁচানোর গুরুদায়িত্ব নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের কাঁধে। সোহান ১৬ ও মিরাজ শূন্য রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। 

তৃতীয় দিন বাংলাদেশের প্রথম ৩ উইকেট তুলে নেন কেমার রোচ। ক্যারিবীয় ডানহাতি এই পেসারের শিকারে পরিণত হয়ে ৩২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও এনামুল হক বিজয়। তামিম ৪, জয় ১৩ ও বিজয় ৪ রান করেন।

নাজমুল হোসেন শান্ত উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান ৯১ বলে ৮টি চারে ৪২ রান করে আউট হন। লিটন কুমার দাস ১৯ ও অধিনায়ক সাকিব আল হাসান ১৬ রান করেন। রোচ ৩টি, আলজারি জোসেফ ২টি ও জেডেন মিলস একটি উইকেট নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / টেস্ট সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]