Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
গৃহবন্দী সু চি এবার নির্জন কারাগারে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 June, 2022, 02:00 pm
Last modified: 24 June, 2022, 02:31 pm

Related News

  • মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৫ সদস্য
  • ঘুমধুম সীমান্ত দিয়ে এবার পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৩ সেনা
  • আশ্রয় নেওয়া আরও ১৭৯ মিয়ানমার সেনাকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ
  • মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছে পুরো এক ব্যাটালিয়ন সৈন্যের আত্মসমর্পণের দাবি
  • ৫ মামলায় ক্ষমা পেলেন অং সান সু চি

গৃহবন্দী সু চি এবার নির্জন কারাগারে

গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এক অজ্ঞাত স্থানে ছিলেন এই নোবেলজয়ী নেত্রী।
টিবিএস ডেস্ক
24 June, 2022, 02:00 pm
Last modified: 24 June, 2022, 02:31 pm

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি (৭৭)-কে দেশটির সামরিক কর্তৃপক্ষ এবার রাজধানী নেপিডোর একটি নির্জন কারাগারে (সলিটারি কনফাইনমেন্ট) স্থানান্তরিত করেছে। মিয়ানমারের সামরিক মুখপাত্র জাও মিন তুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে রাজধানীরই কোনো এক অজ্ঞাত স্থানে ছিলেন এই নোবেলজয়ী নেত্রী।

গ্রেপ্তারের পর থেকে সু চির ওপর অন্তত ২০টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে, সু চির সম্মিলিত কারাদণ্ডের সময়সীমা দাঁড়াবে ১৯০ বছর! অর্থাৎ বাকি জীবন কারাগারেই কাটাতে হবে তাকে।

সু চির ওপর একাধিক দুর্নীতির অভিযোগও আনা হয়েছে, যদিও এর কোনোটিই সু চি স্বীকার করেন নি।

বিবিসি বার্মিজ-ল্যাংগুয়েজ সার্ভিস একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সু চিকে নেপিডোতে কারাগারের অভ্যন্তরে একটি পৃথক ভবনে রাখা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) হয়ে মিয়ানমারের সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেন সু চি। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। 

সু চির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে দেশের সর্বময় ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী।

এরপর থেকে দুর্নীতি, দাপ্তরিক গোপনীয়তা আইন ভঙ্গ, বিদ্রোহ উস্কে দেওয়াসহ নানা অপরাধে অভিযুক্ত করে সু চিকে গৃহবন্দী করে রাখে সেনাবাহিনী। 

সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে আদালতে হাজির হওয়া ছাড়া সু চিকে আর জনসম্মুখে দেখা যায়নি বললেই চলে।

কারাগারে স্থানান্তরের বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স সু চি বা তার প্রতিনিধিদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। সু চির আইনজীবীদেরও তার মামলা সম্পর্কে কথা বলতে দেওয়া হয়নি।

১৯৮৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ১৫ বছর সেনাবাহিনীর হাতে আটক ছিলেন সু চি। মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

২০১৫ সালের নির্বাচনে তার দল বিজয়ী হলেও তাকে রাষ্ট্রপতির পদে বসতে দেওয়া হয়নি। কিন্তু তখন থেকেই তিনি ব্যাপকভাবে মিয়ানমারের 'ডি ফ্যাক্টো' শাসক হিসাবে বিবেচিত।

তবে ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের সময় ব্যাপকভাবে সমালোচিত হয় সু চির সরকার। 

  • সূত্র- রয়টার্স ও বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

সু চি / অং সাং সু চি / মিয়ানমার সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৫ সদস্য
  • ঘুমধুম সীমান্ত দিয়ে এবার পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৩ সেনা
  • আশ্রয় নেওয়া আরও ১৭৯ মিয়ানমার সেনাকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ
  • মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছে পুরো এক ব্যাটালিয়ন সৈন্যের আত্মসমর্পণের দাবি
  • ৫ মামলায় ক্ষমা পেলেন অং সান সু চি

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]