Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দি দেড় হাজার পরিবার, ২৫ বিদ্যালয়ে পাঠদান স্থগিত

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
22 June, 2022, 09:05 am
Last modified: 22 June, 2022, 01:03 pm

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দি দেড় হাজার পরিবার, ২৫ বিদ্যালয়ে পাঠদান স্থগিত

'বাড়ি থেকে যেদিকেই চোখ যায়, শুধু পানি। হাটবাজারের জন্যও ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। চুলায় আগুন জ্বলছে না। টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় দূর থেকে পানি এনে খেতে হচ্ছে।'
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
22 June, 2022, 09:05 am
Last modified: 22 June, 2022, 01:03 pm
ছবি-টিবিএস

গত তিনদিন ধরে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর, বুড়িশ্বর, ভলাকূট, কুন্ডা, গোয়ালনগর, গোকর্ণ ও পূর্বভাগ, চাপরতলাসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া পানি ওঠার কারণে উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দি পরিবারগুলো। বাড়ির উঠোন ও চারপাশে পানি উঠার কারণে রান্নার চুলা ও টয়লেট এবং টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে গেছে। এতে করে বিশুদ্ধ খাবার পানি ও নিরাপদ খাদ্যের সংকটে পড়েছে দুর্গত পরিবারগুলো। গ্রামের বিভিন্ন সড়কও তলিয়ে গেছে ঢলের পানিতে। 

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সরেজমিন ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামের পশ্চিমপাড়ায় গিয়ে দেখা গেছে অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে আছে। বাড়ির ভেতরে পানি না ঢুকলেও বাড়ির উঠান পানিতে তলিয়েছে। নিম্নাঞ্চলের বাড়িগুলোর রান্নাঘর ও টিউবওয়েল এবং টয়লেট তলিয়ে গেছে।

মারফত আলী নামে এক ব্যক্তি জানান, তার বাড়ির চারপাশে পানি জমেছে। ঘর থেকে বেরও হতে পারছেন না। পরিবার নিয়ে তিনদিন ধরে বন্দিদশায় আছেন বাড়িতে। কেউ কোনো সহায়তা নিয়ে আসেনি তার বাড়িতে। ঘরে যা খাবার আছে, তাও পর্যাপ্ত নয়।

আরেক পানিবন্দি সায়েরা বেগম জানান, 'বাড়ি থেকে যেদিকেই চোখ যায়, শুধু পানি। হাটবাজারের জন্যও ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। চুলায় আগুন জ্বলছে না। টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় দূর থেকে পানি এনে খেতে হচ্ছে।'

এদিকে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতেও পানি উঠেছে। ফলে তাদেরকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন জানান, প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছে। তাদের জন্য ৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছেন। দ্রুত এগুলো দুর্গতদের কাছে সরবরাহ করা হবে।

"এছাড়া দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য ৪ লক্ষ ৬৮ হাজার ২৫০ টাকা বরাদ্দ পেয়েছি। আমরা নিয়মিত তাদের খোঁজ-খবর নিচ্ছি। মনিটরিং টিম গঠন এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।" 

Related Topics

টপ নিউজ

বন্যাদুর্গত অঞ্চল / বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]