Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
৪ দিনের কর্ম সপ্তাহ চায় এই দেশ, কিন্তু তা চাকুরেদের খুশি করার জন্য নয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 June, 2022, 10:30 am
Last modified: 16 June, 2022, 11:24 am

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

৪ দিনের কর্ম সপ্তাহ চায় এই দেশ, কিন্তু তা চাকুরেদের খুশি করার জন্য নয়

আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর পর সপ্তাহে ৪ কর্মদিবসের ঘোষণা দিল শ্রীলঙ্কা। তবে কর্মীদের কাজের উদ্দীপনা বাড়াতে নয় বরং ভিন্ন এক উদ্দেশ্যে দেওয়া হয়েছে এ ঘোষণা।
টিবিএস ডেস্ক
16 June, 2022, 10:30 am
Last modified: 16 June, 2022, 11:24 am

আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো বিশ্বের কিছু উন্নত দেশে কর্মীদের কাজের উৎসাহ-উদ্দীপনা বাড়াতে সপ্তাহে কর্মদিবসের সংখ্যা চারে নামিয়ে আনা হয়েছে। চার কর্মদিবসের ট্রায়াল শুরু হয়েছে সেসব দেশের অফিসগুলোতে। ঠিক একই ধরনের পদক্ষেপ নিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাও। তবে কর্মীদের কাজের উদ্দীপনা বাড়াতে নয়, বরং অর্থনৈতিক সংকট মোকাবেলা করতেই সাপ্তাহিক কর্মদিবস কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে দেশটি। 

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম এতো বড় সংকটের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। খাদ্য ও জ্বলানি সংকটে ধুঁকছে দেশের সাধারণ জনগণ; চলেছে সরকার বিরোধী তীব্র আন্দোলনও। অর্থনৈতিক এ সংকট মোকাবেলায় মঙ্গলবার (১৪ জুন) শ্রীলঙ্কা সরকার আগামী তিন মাসের জন্য দেশটির সরকারি কর্মীদের শুক্রবারেও সাপ্তাহিক বন্ধ ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসল উৎপাদনের সময় দিতেই এ উদ্যোগ নিয়েছে সরকার। আর এই বন্ধের জন্য তাদের বেতনও কাটা হবে না। 

মঙ্গলবার সরকারি তথ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, "সম্ভাব্য খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের একটি কর্মদিবস ছুটি দেওয়া উপযুক্ত বলে মনে করা হচ্ছে ... যেন তারা নিজেদের বাড়ির আঙিনায় বা অন্য কোনো জায়গায় কৃষিকাজে নিয়োজিত হতে পারেন।"

শ্রীলঙ্কায় বর্তমানে কমপক্ষে ১০ লাখ মানুষ সরকারি খাতে কাজ করছেন। 

তবে সপ্তাহে চার কর্মদিবসের এই নিয়মটি হাসপাতাল, বন্দর, বিদ্যুৎ কিংবা পানি সরবরাহ খাতে কর্মরত জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এছাড়া, চাকরি নিয়ে বিদেশে লোক পাঠাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও আলোচনা করছে শ্রীলঙ্কা সরকার। প্রবাসী কর্মীরা যেন বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে সে উদ্দেশ্যেই এ আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

এমনকি বিদেশে চাকরির এ সুযোগ নিতে পারবে সরকারি কর্মীরাও। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সরকারি কর্মী বিদেশে চাকরির সিদ্ধান্ত নিলে তাকে ৫ বছর পর্যন্ত ছুটি দেওয়া হবে। তবে এক্ষেত্রে তিনি সকারের কাছ থেকে নিয়মিত বেতন পাবেন না।

  • সূত্র: সিএনএন
     
Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / অর্থনৈতিক সংকট / সপ্তাহে ৪ কর্মদিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]