Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
শান্তির জন্য ভূখণ্ড ছাড়তে হবে ইউক্রেনকে: ন্যাটো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 June, 2022, 01:55 pm
Last modified: 13 June, 2022, 01:58 pm

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

শান্তির জন্য ভূখণ্ড ছাড়তে হবে ইউক্রেনকে: ন্যাটো

“শান্তি সম্ভব। তবে এখানে প্রশ্ন হলো, শান্তির জন্য আপনি কতটুকু ছাড় দিতে ইচ্ছুক? কতটা ভূখণ্ড, কতটা স্বাধীনতা, কতটা সার্বভৌমত্ব... শান্তির জন্য আপনি কতটা আত্মত্যাগ করতে রাজি?”
টিবিএস ডেস্ক
13 June, 2022, 01:55 pm
Last modified: 13 June, 2022, 01:58 pm
ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। ছবি: এপি

আলোচনার টেবিলে মার্কিন নেতৃত্বাধীন জোটের লক্ষ্য ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করা হলেও শান্তি চুক্তিতে পৌঁছাতে ভূখণ্ড ছাড় দেওয়াসহ সমঝোতার জন্য প্রস্তুত থাকতে হবে কিয়েভকে। রোববার (১২ জুন) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। 

ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পশ্চিমাজোট 'মূল্য দিতে ইচ্ছুক' হলেও চলমান সংঘাত থামাতে কিয়েভকে তার ভূখণ্ড থেকে কিছুটা ছাড় দিতে হবে বলে মন্তব্য করেন ন্যাটো প্রধান।

তিনি বলেন, "শান্তি সম্ভব। তবে এখানে প্রশ্ন হলো, শান্তির জন্য আপনি কতটুকু ছাড় দিতে ইচ্ছুক? কতটা ভূখণ্ড, কতটা স্বাধীনতা, কতটা সার্বভৌমত্ব... শান্তির জন্য আপনি কতটা আত্মত্যাগ করতে রাজি?"

তবে ইউক্রেনকে কী ধরনের শর্তাবলী গ্রহণ করতে হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি স্টলটেনবার্গ। এদিকে, ইউক্রেনের সমর্থনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ন্যাটো এবং পশ্চিমা মিত্রশক্তি। এরপরেও বিবাদ নিষ্পত্তিতে আলোচনার কথা উল্লেখ করেন তিনি। 

ন্যাটো প্রধান সরাসরি ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণের কথা না বললেও বক্তৃতায় তিনি ফিনল্যান্ডের উদাহরণ টেনে আনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ফিনল্যান্ড তার কারেলিয়া ভূখণ্ড সোভিয়েত ইউনিয়নকে ছেড়ে দিয়েছিল। স্টলটেনবার্গ তৎকালীন ওই ফিনিশ-সোভিয়েত চুক্তির কথা উল্লেখ করে বলেন, "মূলত এর মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেঁচে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে ফিনল্যান্ড।"

রুশ বার্তাসংস্থা রাশিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন এবং ব্রিটিশ কর্মকর্তারা চলমান সংঘাতে প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়ের ওপর জোর দিলেও আদৌতে তারা ইউক্রেনীয় কর্মকর্তাদের বাদ দিয়ে, নিজেদের মধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা যায়, ওয়াশিংটন, লন্ডন এবং ব্রাসেলসের কর্মকর্তারা যুদ্ধবিরতি এবং শান্তি মীমাংসার পরিকল্পনা করার চেষ্টায় ইউক্রেনীয় প্রতিপক্ষকে বাদ দিয়েই বৈঠক করছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ কথা স্বীকার করেছেন, কিছু দেশ ইউক্রেনকে আপোসমূলক আলোচনা বা সমঝোতার দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে। কারণ তারা 'যুদ্ধে ক্লান্ত' হয়ে পড়েছে। তবে সেসব দেশের নাম উল্লেখ করেননি তিনি। 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো সংঘাত থামাতে জেলেনস্কিকে ভুখণ্ডের কিছু অংশ ছাড় দেওয়ার আহ্বানের বিষয়টি প্রকাশ্যে অস্বীকার করেছেন। গেল মাসে প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

সম্ভাব্য শান্তি চুক্তির জন্য বেশ কয়েকবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে মীমাংসায় পৌঁছাতে বহুবার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তবে এর সঙ্গে সঙ্গেই আবার তাকে বিপরীত সিদ্ধান্ত নিতে দেখা গেছে। গেল মাসের শেষের দিকে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন জেলেনস্কি। এর পরক্ষণেই আবার ইউক্রেনীয়দের উদ্দেশ্যে ঘোষণা করেন, 'ডনবাস প্রজাতন্ত্রে কেবল ইউক্রেনের পতাকাই উড়বে'। 

রোববারের বক্তব্যে ফিনিশ প্রেসিডেন্ট নিনিস্তো বলেন, "আমরা বুঝতে পারছি, এতটা লড়াইয়ের পর ইউক্রেনের পক্ষে নিজেদের ভুখণ্ডের অংশ ছেড়ে দেওয়া খুবই কঠিন। কিন্তু রাশিয়ার পরাজয় এই মুহূর্তে নিশ্চিত নয়। এভাবে শান্তি অর্জনের চেষ্টা সতিই কঠিন।"


 

  • সূত্র: রাশিয়া টুডে
     

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / রাশিয়া / ন্যাটো / ইউক্রেন / যুক্তরাষ্ট্র / ফিনল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]