Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, দলে তিন নতুন মুখ

খেলা

টিবিএস ডেস্ক
09 June, 2022, 05:05 pm
Last modified: 15 June, 2022, 08:21 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • হোল্ডার ডুবিয়েছেন খুলনাকে, মত মিরাজের
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, দলে তিন নতুন মুখ

তিন নতুন মুখ ছাড়াও রিজার্ভ হিসেবে আরও দুজনকে রাখা হয়েছে। এর মধ্যে একজন ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজনারায়ন চন্দরপল।
টিবিএস ডেস্ক
09 June, 2022, 05:05 pm
Last modified: 15 June, 2022, 08:21 pm

টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে মিশন শুরু হবে বাংলাদেশের। আর ছয়দিন পর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন তিন মুখ। বিশ্রামে থাকায় পুরো সিরিজেই অলরাউন্ডার জেসন হোল্ডারকে পাচ্ছে না ক্যারিবীয়রা।

অ্যান্টিগার স্যার ভিভি রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৬ জুন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে ২৪ জুন। প্রথম টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল, ম্যাচটি শুরু হবে ১০ জুন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ডাক পাওয়া তিন নতুন মুখ হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোটি ইতোমধ্যে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের। 

তিন নতুন মুখ ছাড়াও রিজার্ভ হিসেবে আরও দুজনকে রাখা হয়েছে। এর মধ্যে একজন ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজনারায়ন চন্দরপল। বাকি জন হলেন শারমন লুইস।

লম্বা সময় ধরে আইপিএল খেলায় দেশে ফিরে বিশ্রাম চেয়েছিলেন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটেই বোর্ড তাকে বিশ্রাম দিয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, 'অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি। কারণ সে বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বিরতি চেয়েছে। বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই সে দলে থাকছে না।'

প্রাথমিকভাবে দলে জায়গা পাননি তারকা পেসার কেমার রোচ। ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার। ফিটনেস প্রমাণ সাপেক্ষে ১৩তম সদস্য হিসেবে যুক্ত স্কোয়াডে যোগ দেবেন তিনি। দলে নেই আরেক অভিজ্ঞ পেসার শ্যান গ্যাব্রিয়েলও।

টেস্ট সিরিজ শেষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দল। ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল । ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। 

প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।

ফিটনেস প্রমাণ সাপেক্ষে: কেমার রোচ।

রিজার্ভ: তেজনারায়ন চন্দরপল, শারমন লুইস।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / টেস্ট সিরিজ / জেসন হোল্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • হোল্ডার ডুবিয়েছেন খুলনাকে, মত মিরাজের
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]