Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

খেলা

টিবিএস রিপোর্ট
07 May, 2022, 02:35 pm
Last modified: 07 May, 2022, 02:38 pm

Related News

  • প্রথমবারের মতো কোনো হকির বিশ্বকাপে বাংলাদেশ
  • এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১২ গোল হজম বাংলাদেশের
  • এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
  • জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
  • এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল

ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হলেও হকির বাছাই পর্বের খেলা চলছে। আগামী ১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
07 May, 2022, 02:35 pm
Last modified: 07 May, 2022, 02:38 pm

চীনের হাংজো শহরে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবারই হঠাৎ করে এশিয়ান গেমস স্থগিত করে দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। আসরটি কবে নাগাদ মাঠে গড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে এর মাঝেই গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই পর্বের খেলা চলছে।

এই বাছাই পর্বে দারুণ জয়ে শুরু হয়েছে বাংলাদেশে হকি দলের। থাইল্যান্ডের ব্যাংককে শনিবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

ম্যাচের শুরুতে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন সারোয়ার হোসেন। ব্যবধান দ্বিগুণ করেন পুস্কর ক্ষীসা মিমো। ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পেরে ওঠেনি। বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি ফজলে রাব্বী। ইন্দোনেশিয়ার একমাত্র গোলদাতা সান্দ্রেয়া আন্দ্রেয়া।

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাছাই পর্ব খেলার কথা ছিল না বাংলাদেশের। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় বাছাইয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। বাছাই পেরিয়ে পর্বে জায়গা করে নেওয়ার মিশনে শুরুটা দারুণ হলো সারোয়ার -আশরাফুলদের। 

ম্যাচের নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন সারোয়ার। ২৩তম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। দুই কোয়ার্টারে পাওয়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের কব্জায় থাকে। 

৩৯তম মিনিটে আন্দ্রেয়ার করা গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ইন্দোনেশিয়া। কিন্তু পরের মিনিটেই রাব্বীর ফিল্ড গোলে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশের রেজাউল করিম বাবু।

এশিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৬টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ৬টি দল। বাছাই পর্বে 'বি' পুলে খেলছে বাংলাদেশ। আগামী ১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ হকি দল / এশিয়ান গেমস বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • প্রথমবারের মতো কোনো হকির বিশ্বকাপে বাংলাদেশ
  • এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১২ গোল হজম বাংলাদেশের
  • এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
  • জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
  • এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]