Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ঝুঁকিপূর্ণ ফুট ওভারব্রিজ বন্ধ, তবু ঝুঁকিতে পথচারীরা   

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
21 April, 2022, 02:15 pm
Last modified: 21 April, 2022, 02:16 pm

Related News

  • অবকাঠামো, কেন্দ্রের নিকটে প্রভাবশালীদের বাসা, থানা থেকে দূরত্ব বিবেচনায় নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্র 'ঝুঁকিপূর্ণ'
  • এআই-টুলের ভরসায় ভ্রমণ করার ঝুঁকি; পৌঁছে দিতে পারে কাল্পনিক গন্তব্যে
  • আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল ইসলাম
  • দেশের ফাইবার অপটিক কেব্‌ল নেটওয়ার্কের ৭৫ শতাংশই ঝুঁকিতে: ফয়েজ তৈয়্যব
  • প্রতিদিন মাত্র এক বোতল ডায়েট সোডা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৮% বাড়তে পারে

ঝুঁকিপূর্ণ ফুট ওভারব্রিজ বন্ধ, তবু ঝুঁকিতে পথচারীরা   

ব্রিজ পারাপারের জন্য বন্ধ করে দেওয়া হলেও সিঁড়িগুলোর মুখে হকাররা দোকান বসাচ্ছে আাবার ক্রেতারাও ভিড় জমাচ্ছে।
মো. জাহিদুল ইসলাম
21 April, 2022, 02:15 pm
Last modified: 21 April, 2022, 02:16 pm
ছবি-টিবিএস

কয়েক মাস ধরে ঝুঁকিপূর্ণ থাকায় রাজধানী ঢাকার নিউমার্কেট-গাউছিয়া মার্কেট সংযোগকারী ফুট ওভারব্রিজটি বন্ধ করে দেওয়ার পরেও ঝুঁকিতে রয়েছে পথচারীরা। ফুট ওভারব্রিজটির নিচে এবং চারটি সিঁড়ির প্রবেশমুখেই বসছে অন্তত অর্ধশতাধিক ভাসমান দোকান ফলে যেমন পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে তেমনি এমন ঝুঁকিপূর্ণ ব্রিজের নিচে বসে কেনাকাটা করছেন ক্রেতারা।

আসন্ন ঈদের কেনাকাটা করতে নিউমার্কেট এলাকায় দিনজুড়েই থাকছে ক্রেতাদের উপস্থিতি। ফলে এ ব্রিজটির কারণে ঝুঁকির মধ্যেই থাকছেন পথচারী, ক্রেতারা।

নিউমার্কেটের ৪ নং গেট সংলগ্ন কংক্রিটের তৈরী ফুট ওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় গত ৪ এপ্রিল এটি বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সাথে সাথে এর উপরে দোকান নিয়ে বসা হকারদের উচ্ছেদ করা হয়। ঝুঁকিপূর্ণ এ ব্রিজে যাতায়াত বন্ধ করে দিলে তখন হকাররা প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে দক্ষিণ সিটির পক্ষ থেকে "ফুট ওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ; সর্বসাধারণের ফুট ওভারব্রিজের ওপরে ওঠা নিষেধ" লেখা সাইনবোর্ড লাগানো থাকলেও এসব তোয়াক্কা না করেই হকাররা দোকান নিয়ে বসতেন ব্রিজটির উপর সাথে সাথে ক্রেতা, পথচারী সবাই-ই নির্দেশনাটির তোয়াক্কা না করে ব্রিজটি ব্যবহার করতেন।

এ রাস্তা দিয়ে চলাচলকারীরা বলছেন ব্রিজটি বন্ধ করে রাখলেই সমস্যা সমাধান হচ্ছে না। ব্রিজ পারাপারের জন্য বন্ধ করে দেওয়া হলেও সিঁড়িগুলোর মুখে হকাররা দোকান বসাচ্ছে আাবার ক্রেতারাও ভিড় জমাচ্ছে। তাদের দাবি ব্রিজটি দ্রুত ভেঙ্গে নতুন একটি ব্রিজ বানানো হোক। হকাররা বলছেন, পেটের দায়েই ঝুঁকি নিয়ে এ ব্রিজটির নিচে দোকান বসিয়েছেন। যখন উচ্ছেদের অভিযান চালানো হয় তখন তারা স্থান ছেড়ে দেন।

সিটি কর্পোরেশন বলছে, ওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ বলে তারা বন্ধ করে দিয়েছে। এটি ভেঙ্গে অত্যাধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা হয়েছে। ডিজাইনের কাজ শেষ হলেই বাকী কাজ শুরু হবে।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির সিঁড়িগুলোর মুখে লোহার বেড়া দিয়ে সাইনবোর্ড দেওয়া থাকলেও তা উপেক্ষা করে অনেকেই ব্রিজটি ব্যবহার করছেন। ব্রিজটির চারটি সিঁড়ির মুখে ও নিচে মেয়েদের কাপড় এবং জুতার অর্ধশতাধিক দোকান রয়েছে। এছাড়া সিঁড়ির নিচে স্থায়ী একটি খাবারের দোকান রয়েছে।

প্রাচীন এ ফুট ওভারব্রিজটি অনেকটা জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পলেস্তারা উঠে যাওয়াসহ কোনো কোনো অংশের রডও বেরিয়ে পড়েছে। আর ক্ষয়ে গেছে ওঠানামার সিঁড়ির অংশে লাগানো লোহার পাত। কোনো কোনো অংশে ভেঙে পড়েছে সিঁড়ির পাত।

আবির হোসেন নামে এক ক্রেতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ এলাকায় হেঁটে চলাও দুরূহ। এতো মানুষের ভিড়ের মধ্যে এমন একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ রেখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। যদি সাময়িকভাবে ইটের চারপাশে লোহার ব্যারিকেড দিয়ে দিতো তাহলেও কিছুটা ঝুঁকিমুক্ত থাকা যেত।'

দুই বছরের বাচ্চাসহ ফুট ওভারব্রিজটির সিঁড়ির মুখের লোহার বেড়া ডিঙ্গিয়ে পার হচ্ছিলেন সাহেরা বেগম। তিনি টিবিএসকে বলেন, 'ঝুঁকিপূর্ণ হলে ব্রিজ ভেঙ্গে ফেলুক কিন্তু আমাদের ভোগান্তি দিচ্ছে কেন? অন্য ফুট ওভারব্রিজটি দূরে থাকায় এবং সেখানে মানুষের ভিড় বেশি থাকায় ঝুঁকি নিয়েই বেড়ার ফাঁকা দিয়ে প্রবেশ করে পার হচ্ছি।'

ঝুঁকিপূর্ণ ফুট ওভারব্রিজটির সিঁড়ির মুখে জুতা বিক্রি করেন হকার নূর উদ্দিন। তিনি টিবিএসকে বলেন, 'আমরা এখানে এই আছি, এই নাই। পুলিশ এসে উঠে যেতে বললেই উঠে যেতে হয়।' সামনে ঈদ তাই ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও টাকা উপার্জনের লক্ষ্যে হকারি করেন তিনি।

আরেক হকার জয়নাল টিবিএসকে বলেন, 'আমরা আমাগো পেটের দায়ে ঝুঁকি সত্ত্বেও দোকান নিয়ে বসেছি। পেট কি আর ঝুঁকিটুকি মানে? আমাদের বসার তো কোনো নির্দিষ্ট স্থান নেই, যখন পুলিশ এসে উঠিয়ে দেয় তখন আবার চলে যাই।'

ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে অত্যাধুনিক ফুট ওভারব্রিজ করার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন টিবিএসকে বলেন, 'আমাদের এসকেলেটর সম্বলিত ফুটওভার ব্রিজের ডিজাইন করা হচ্ছে। বাকী কার্যক্রম শেষ করে ব্রিজটি ভেঙ্গে কাজ শুরু করতে আরও ছয় মাসের মতো সময় লাগবে।'

তিনি বলেন, 'আমরা ব্রিজটি পুরোপুরি বন্ধ করে দিয়ে এখানকার দোকানগুলোকে উচ্ছেদ করে দেই কিন্তু আমরা চলে আসার পরেই হকাররা ব্রিজের নিচে ও এর আশেপাশে দোকান বসায়। এখানে ঐ মার্কেটগুলোর ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা না করলে এদেরকে নিয়ন্ত্রণ সম্ভব না। এমনকি ঐ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীদের সহযোগিতায় হকাররা দোকান বাসায়। দুর্ঘটনা এড়াতে আমরা অভিযান চালাচ্ছি কিন্তু তারা আইন ভঙ্গ করেই আবার বসে পড়ে। কিন্তু কোনো সমস্যা হলেই সেটা সিটি কর্পোরেশনের উপর এসে পড়ছে।'  

Related Topics

টপ নিউজ

ফুট ওভারব্রিজ / ঝুঁকি / ঝুঁকিপূর্ণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • অবকাঠামো, কেন্দ্রের নিকটে প্রভাবশালীদের বাসা, থানা থেকে দূরত্ব বিবেচনায় নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্র 'ঝুঁকিপূর্ণ'
  • এআই-টুলের ভরসায় ভ্রমণ করার ঝুঁকি; পৌঁছে দিতে পারে কাল্পনিক গন্তব্যে
  • আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল ইসলাম
  • দেশের ফাইবার অপটিক কেব্‌ল নেটওয়ার্কের ৭৫ শতাংশই ঝুঁকিতে: ফয়েজ তৈয়্যব
  • প্রতিদিন মাত্র এক বোতল ডায়েট সোডা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৮% বাড়তে পারে

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]