Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মরিয়া ইমরান সেনাপ্রধানকে সরাতে চেয়েছিলেন!  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 April, 2022, 02:40 pm
Last modified: 10 April, 2022, 02:53 pm

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

মরিয়া ইমরান সেনাপ্রধানকে সরাতে চেয়েছিলেন!  

ইমরানের আমেরিকা বিরোধী মন্তব্যের মাঝেই জেনারেল বাজওয়া আমেরিকাকে 'গুরুত্বপূর্ণ পার্টনার' বলে অভিহিত করেছিলেন। এই পরিস্থিতিতে নিজের গদি বাঁচানোর শেষ চেষ্টায় সেনাপ্রধানকে অপসারিত করতে চেয়েছিলেন ইমরান খান।
টিবিএস ডেস্ক
10 April, 2022, 02:40 pm
Last modified: 10 April, 2022, 02:53 pm

পাকিস্তানি সেনার আস্থাভাজন হয়েই ২০১৮ সালে পাকিস্তানের গদিতে বসেছিলেন ইমরান খান নিয়াজি। পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জেতানো অধিনায়ক অবশ্য দেশের নেতা হিসেবে নিজের মেয়াদ শেষ করতে পারলেন না। মধ্যরাতের নায়কীয় ভোটাভুটিতে প্রধানমন্ত্রী পদ খোয়ালেন ইমরান খান।

এখন শোনা যাচ্ছে, এর আগেই পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়াকে সরাতে চেয়েছিলেন ইমরান খান। উল্লেখ্য, আইএসআই প্রধান নিয়োগকে ঘিরে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত চলতে থাকে। ইমরানের আমেরিকা বিরোধী মন্তব্যের মাঝেই জেনারেল বাজওয়া আমেরিকাকে 'গুরুত্বপূর্ণ পার্টনার' বলে অভিহিত করেছিলেন। এই পরিস্থিতিতে নিজের গদি বাঁচানোর শেষ চেষ্টায় সেনাপ্রধানকে অপসারিত করতে চেয়েছিলেন ইমরান খান। এমন দাবি বিবিসি ঊর্দুর এক রিপোর্টে। যদিও সেখানে সরাসরি পাক সেনাপ্রধানের নাম উল্লেখ করা হয়নি। 

জানা গেছে, পাকিস্তান সেনাপ্রধানকে অপসারিত করার নির্দেশ দিয়ে দিয়েছিলেন ইমরান খান। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তি জারি করেনি।

প্রসঙ্গত, গতকাল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৩ ঘণ্টা লম্বা অধিবেশন চলে। সেই সময়ই হেলিকপ্টারে করে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, 'হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানো এক শীর্ষ সেনা কর্মকর্তাকে অপসারণের চেষ্টা করেন ইমরান খান।'  এর আগে এক পিটিআই সাংসদও দাবি করেছিলেন, পাক সেনাপ্রধানকে সরিয়ে বাহিনীর অভ্যন্তরে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন ইমরান খান।

যদিও মিডিয়া রিপোর্টকে খারিজ করে দেয় পাক সেনা ও প্রধানমন্ত্রীর অফিস। রোববার পাকিস্তান সেনাবাহিনী বিবিসি ঊর্দুর প্রতিবেদনটিকে 'সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্যাকেটভর্তি মিথ্যা' বলে আখ্যা দেয়। পাশাপাশি পাক সেনাবাহিনীর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, 'একটি সংগঠিত বিভ্রান্তিমূলক প্রচার' এই দাবি।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'এই প্রচারমূলক গল্পে নির্ভরযোগ্য, খাঁটি এবং প্রাসঙ্গিক উৎসের অভাব রয়েছে এবং এটি মৌলিক সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে।'

  • সূত্র- হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]