Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
জয়ের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও পিছিয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
02 April, 2022, 08:15 pm
Last modified: 02 April, 2022, 08:21 pm

Related News

  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

জয়ের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও পিছিয়ে বাংলাদেশ

জয়ের ১৩৭ রানের দৃঢ়চেতা ইনিংসের পরও সংগ্রহ বড় হলো না বাংলাদেশের। প্রথম ইনিংসেই মুমিনুল হকের দলকে পিছিয়ে পড়তে হলো ৬৯ রানে।
টিবিএস রিপোর্ট
02 April, 2022, 08:15 pm
Last modified: 02 April, 2022, 08:21 pm

মাহমুদুল হাসান জয়ের অনবদ্য ১৩৭ রানের ইনিংস, অতিরিক্ত থেকে এসেছে ১৪ রান। হয়ে গেল ১৫১ রান। বাকি ১০ ব্যাটসম্যান মিলে কিছু কিছু করে রান করলেও তো বড় সংগ্রহ দাঁড়ায়! কিন্তু গল্পটা যে এমন নয়, সেটা সবারই জানা। ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বাকি ব্যাটসম্যান মিলে করেছেন ১৪৭ রান। তাই জয়ের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে থাকতে হলো বাংলাদেশকে।

জয়ের ১৩৭ রানের দৃঢ়চেতা ইনিংসের পরও সংগ্রহ বড় হলো না মুমিনুল হকের দলের। ২৯৮ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসেই বাংলাদেশকে পিছিয়ে পড়তে হলো ৬৯ রানে। টস হেরে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয়। 

২৯৮ রানই অবশ্য বাংলাদেশের কাছে স্বস্তির সংগ্রহ বলে মনে হতে পারে। বাংলাদেশের ইনিংসের শুরুতে নজর রাখলেই সেটা পরিষ্কার হবে। দলীয় ২৫ রানেই ওপেনার সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। সাদমানকে ফেরানোর পর স্পিন ঘূর্ণিতে বাংলাদেশকে পথ ভুলিয়ে দেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। তার বোলিং তোপে ৯৪ রানের মধ্যেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ৪ উইকেটই তার শিকার। 

ব্যতিক্রম কেবল জয়, নিয়মিত উইকেট পতনের মাঝেও আস্থার প্রতীক হয়ে উইকেটে টিকে থাকেন তিনি। নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদকে নিয়ে তৃতীয় দিন শুরু করেন জয়। এদিনও শুরুতেই উইকেটের পতন। তাসকিন ফিরে যান প্রথম বলেই। এরপর লিটন কুমার দাসের সঙ্গে ৮২ রানের জুটি বাধেন জয়। 

লিটন ৪১ রান করে ফিরে গেলে নতুন সঙ্গী হিসেবে ইয়াসির আলী রাব্বিকে পান জয়। তবে রাব্বির সঙ্গে তার জুটি জমেনি, দুর্ভাগ্যবসত রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় দারুণ শুরু করা রাব্বিকে। ২২ রান করে রান আউট হন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। রাব্বির বিদায়ে মেহেদী হাসান মিরাজকে নিয়ে এগোতে শুরু করেন জয়।

মিরাজকে বেশ সাবলীল মনে হচ্ছিল, কিন্তু ২৯ রানের বেশি করতে পারেননি তিনি। জয়ের সঙ্গে ৫১ রানরে জুটি গড়ে আউট হন তিনি। এরপর বাকি দুই ব্যাটসম্যান খালেদ আহমেদ ও এবাদত হোসেনকে নিয়ে বেশি পথ পাড়ি দেওয়া হয়নি জয়ের। খালেদের পর জয়ও আউট হয়ে যান। এর আগে সাড়ে সাত ঘণ্টা ব্যাটিং করে ৩২৬ বলে ১৫টি চার ও ২টি ছক্কায় ১৩৭ রানের মহামূল্যবান ইনিংস খেলেন জয়।

তৃতীয় টেস্ট খেলতে নামা জয়ের এটা প্রথম সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিতে কয়েকটি রেকর্ডও গড়ে ফেলেছেন ডানহাতি এই ওপেনার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতেও প্রথম সেঞ্চুরি করা ব্যাটসম্যান তিনি।

এতোদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল মুমিনুলের। ২০১৭ সালের সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন জয়। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ার বাইরে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডও এখন তার দখলে। 

বাংলাদেশের ইনিংসে জয়ের পর সবচেয়ে বেশি রান করেছেন লিটন, ৯২ বলে ৬টি চারে ৪১। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৮, ইয়াসির আলী রাব্বি ২২ ও মেহেদী হাসান মিরাজ ২৯ রান করেন। বাংলাদেশের ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানও করতে পারেননি, এর মধ্যে দুজন আউট হন রানের খাতা খোলার আগেই। বাংলাদেশের ইনিংসে ধস নামানো প্রোটিয়া অফ স্পিনার হার্মারের শিকার ৪ উইকেট। লিজাড উইলিয়াম ৩টি উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট পান ডুয়ানে অলিভিয়ের ও ভিয়ান মুলডার।      

Related Topics

টপ নিউজ

মাহমুদুল হাসান জয় / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
  • তিন সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • জর্জি-স্টাবসের দাপট ও ‘মিসের মহড়ায়’ বাংলাদেশের হতাশার দিন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]