Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সিদ্ধান্ত দিতে এতো তাড়া কেন, আম্পায়ারের কাছে জবাব চায় বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
27 March, 2022, 10:00 pm
Last modified: 27 March, 2022, 10:03 pm

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

সিদ্ধান্ত দিতে এতো তাড়া কেন, আম্পায়ারের কাছে জবাব চায় বিসিবি

পাড়ার ক্রিকেটেও যা হয় না, ঢাকা প্রিমিয়ার লিগে সেটাই হলো। অদ্ভুত ভুল করে কারণ দর্শানোর নোটিশ পেলেন অনফিল্ড আম্পায়ার।
টিবিএস রিপোর্ট
27 March, 2022, 10:00 pm
Last modified: 27 March, 2022, 10:03 pm

বোলার বল করলেন, ব্যাটসম্যানের রক্ষণাত্মকভাবে ফেরানোর চেষ্টা। ব্যাটে লেগে বল ব্যাটসম্যানের দুই পায়ের মাঝ দিয়ে চলে যায়। বল ব্যাটে লাগায় বোলার কোনো আবেদন করেননি, উইকেটরক্ষকও নিরব। কিন্তু আম্পায়ার নিজের মতো করে আঙুল তুলে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করে দেন। ব্যাটসম্যান বিস্ময়ে কী করবেন বুঝতে পারছিলেন না।

অবাক শোনালেও রোববার এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ঢাকা প্রিমিয়ার লিগে। সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এতো কীসের তাড়া, এটা জানতে চাওয়া হয়েছে মাঠে আম্পায়ারের দায়িত্বে থাকা মাসুদুর রহমান মুকুলের কাছে। বিসিবির আম্পায়ার্স কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিজ্ঞ এই আম্পায়ারকে। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, 'বিষয়টি আমার নজরেই এসেছে। খেলাঘর কোনো অভিযোগ করেনি। আম্পায়ার্স কমিটি থেকেই তার কাছে এমন ভুলের আনুষ্ঠানিক কারণ জানতে চাওয়া হয়েছে।'

'আমি জানতে চেয়েছি এতো দ্রুত সিদ্ধান্ত দেওয়ার কারণ কী? সে বলেছে "হয়তো আমার মনোযোগের ঘাটতি ছিলো।" আমি বলেছি ওটা লিখিত দাও। মনোযোগের ঘাটতি দুই-একবার গ্রহণ করা যাবে, বার বার তো যাবে না।' যোগ করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। 

বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ইনিংসের ষষ্ঠ ওভার করছিলেন আবাহনীর স্পিনার আরাফাত সানি। তার একটি ডেলিভারিতে বাঁ পা এগিয়ে ডিফেন্স করেন খেলাঘরের ওপেনার হাসানুজ্জামান। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, তার ব্যাটে লেগে বল বেরিয়ে যাচ্ছে। 

আরাফাত সানি আফসোস করছিলেন আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল বলে। বলের গতিপথ স্টাম্পের দিকে থাকলে উইকেট মিলতেও পারতো। উইকেটরক্ষক জাকের আলী অনিকও আফসোস করে মাথায় হাত দিয়ে দেখতে থাকেন বলের গতিপথ। স্লিপে দাঁড়ানো ফিল্ডার কেবল হাত তুলে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে হাসানুজ্জামানকে এলবিডব্লিউতে আউট ঘোষণা দেন মাসুদুর রহমান মুকুল। 

হাসানুজ্জামান রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। কিন্তু আম্পায়ারকে আঙুল তুলতে দেখে মাঝ উইকেটের আগেই থেমে যান তিনি। কিছুতেই এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন খেলাঘরের এই ওপেনার। বিস্ময়ে এদিক-সেদিক তাকাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ তাকিয়ে থাকেন আম্পায়ার মুকুলের দিকে। কিন্তু তাতে সিদ্ধান্ত বদলায়নি। সাজঘরে ফিরতে হয় হাসানুজ্জামানকে। 

মুকুলের এমন আউটের সিদ্ধান্তে অবাক ইফতেখার আহমেদ মিঠুও। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেন, 'আমি মুকুলের সঙ্গে কথা বলেছি। মুকুল আমাকে জানিয়েছে সে ভুল করেছে। অমনোযোগের কারণে এমনটা হয়েছে। শোনার পর আমি মুকুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। ভিডিও ফুটেজ দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে মেইল পাঠাচ্ছি মুকুলের কাছে। আমরা তার মন্তব্য আনুষ্ঠানিকভাবে জানতে চাই।'

অনেক দিন ধরেই আম্পায়ারিং করে আসছেন মুকুল। ২৮ টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে তার। লিস্ট 'এ' ক্রিকেটে ১৪৯টি ম্যাচ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন মুকুল। আম্পায়ার হিসেবে তার সুনামও আছে। এ কারণেই মুকুলের এমন সিদ্ধান্তে সবাই বিস্মিত।

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ / আম্পায়ারিং / কারণ দর্শানোর নোটিশ / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]