Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সিদ্ধান্ত পাল্টে দক্ষিণ আফ্রিকাতেই থাকছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
21 March, 2022, 05:30 pm
Last modified: 21 March, 2022, 07:35 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সিদ্ধান্ত পাল্টে দক্ষিণ আফ্রিকাতেই থাকছেন সাকিব

পরিবারের অসুস্থ সদস্যদের পাশে থাকতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় দেশের বিমান চড়ার কথা ছিল বাংলাদেশ অলরাউন্ডারের। তবে দেশে ফেরার সিদ্ধান্ত সাকিব নিজেই পাল্টেছেন, দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই থাকছেন তিনি।
টিবিএস রিপোর্ট
21 March, 2022, 05:30 pm
Last modified: 21 March, 2022, 07:35 pm

ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হৃদরোগে আক্রান্ত সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ছেলে ও দ্বিতীয় কন্যা সন্তান নিউমোনিয়া নিয়ে একই হাসপাতালে ভর্তি। এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি সাকিবের শাশুড়ি, তিনি ক্যান্সারে আক্রান্ত। এ সময়ে পরিবারের সদস্যদের পাশে থাকতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেশের বিমান চড়ার কথা ছিল বাংলাদেশ অলরাউন্ডারের। বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে দেশে ফেরার সিদ্ধান্ত সাকিব নিজেই পাল্টেছেন, দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই থাকছেন তিনি। তৃতীয় ওয়ানডের পর তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো বিসিবির এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার খবরে বিক্ষিপ্ত হয়ে পড়েন সাকিব। পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সেটা না হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাকে ছুটি দেয়। কিন্তু পরে সাকিব নিজেই মত পাল্টে দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। 

সাকিবের দেশে ফেরার বিষয়ে বিকাল সোয়া ৫টার দিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'সাকিবকে ছুটি দেওয়া হয়েছে। আজ রাতেই দেশে ফিরছে সে। পরিবারের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই সাকিব খুব বিপর্যস্ত। এই অবস্থায় বিসিবি তার পাশে আছে।'

কিন্তু আধা ঘণ্টা পরই দক্ষিণ আফ্রিকা থেকে জানানো হয়, আপাতত দেশে ফিরছেন না সাকিব। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'একটা মেডিকেল ইমারজেন্সি আছে, ওর পরিবারের অনেকে অসুস্থ। যে কারণে ওর মনে দ্বিধাদ্বন্দ্ব তো আছেই। বারবার ঢাকা থেকে, ওর পরিবার থেকে কথা হচ্ছে আসা-যাওয়ার ব্যাপারে। ওর জন্য প্রায়ই টিকেট বুক করতে হচ্ছে আমাদের। আজ ওর চলে যাওয়ার একটা কথা হচ্ছিল। তবে সাকিবই যাবে না, ও খেলে যাবে, সে খেলছে।'

'একটা সত্যি কথা, তার যাওয়ার কথা ছিল। বিসিবি থেকে জালাল ভাই হয়তো বলেও দিয়েছেন। এর কিছুক্ষণ পর সাকিব সিদ্ধান্ত নিল যে, ও যাবে না। খেলেই যাবে। এখন সাকিব যাচ্ছে না। হয়তো তৃতীয় ওয়ানডে খেলেই যাওয়ার একটা চিন্তা ভাবনা করবে। কারণ এখানে তো কারোরই হাত। খুবই গুরুতর ব্যাপার। পারিবারিক বিষয়টি তো সব সময়ই যেকোনো মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ওর জন্যও গুরুত্বপূর্ণ। তবে ও পুরোপুরিভাবে খেলতে চায়। প্রথম থেকেই খেলার ব্যাপারে সে সিরিয়াস।  প্রথম ম্যাচে তো ম্যান অব দা ম্যাচ হলো, দ্বিতীয় ম্যাচে রান করেনি, তবে দারুণ বোলিং করেছে।' যোগ করেন খালেদ মাহমুদ। 

সাকিব খেলতে চান জানিয়ে বিসিবির এই পরিচালক আরও বলেন, 'সে খেলতে চায়, ও চায় এই সিরিজটা জিততে, নিজে ভালো করতে। ও জানে যে, ও ছাড়া আমাদের জন্য কতটা কঠিন কম্বিনেশন করা। খুশির কথা হচ্ছে, সাকিব এই সিরিজের জন্য হয়তো সেক্রিফাইস করছে। যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো সংবাদ। আশা করি, ওর বাসায় সব ঠিকঠাক থাকবে। আশা করি তৃতীয় ওয়ানডেটা ও খেলবে, ম্যাচটা আমরা জিতব, সিরিজ জিতব। এরপর হয়তো সিদ্ধান্ত নেবে কখন যাবে না যাবে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]