Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
হাসপাতালে ভর্তি সাকিবের মা-সন্তান 

খেলা

টিবিএস রিপোর্ট
21 March, 2022, 01:00 am
Last modified: 21 March, 2022, 01:03 am

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাসপাতালে ভর্তি সাকিবের মা-সন্তান 

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত জানিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে চাননি সাকিব। অনেক নাটকীয়তার পর সফরে যান তিনি। কিন্তু কদিনের মাথায়ই বাঁহাতি এই অলরাউন্ডারকে দেশে ফিরে আসার ব্যাপারে ভাবতে হচ্ছে।
টিবিএস রিপোর্ট
21 March, 2022, 01:00 am
Last modified: 21 March, 2022, 01:03 am
বাবা-মায়ের সঙ্গে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সিরিজ খেলতে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন সাকিব আল হাসান। এদিক তার প্রায় পুরো পরিবার হাসপাতালে ভর্তি। ঢাকায় হাসপাতালের বিছানায় দিন কাটছে সাকিবের তিন সন্তান, মা শিরিন আক্তার এবং তার শাশুড়ির। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সন্তানদের শারীরিক অবস্থা ভালো আছে। তবে তার মা ও শাশুড়ির অবস্থা অস্থিতিশীল। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন সাকিবের পারিবারিক একটি সূত্র। এ ছাড়া দক্ষিণ আফ্রিকাতে থাকা বাংলাদেশ দলের এক সদস্যও বিষয়টি নিশ্চিত করেন। 

অনেক আগে থেকেই হৃদরোগে ভুগছেন সাকিবের মা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি শিরিন আক্তারের শারীরিক অবস্থা। 

সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। বড় মেয়ে আলাইনা হাসান অউব্রির ঠান্ডা জ্বর। তারা তিনজনই দাদির সঙ্গে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছে। তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে ভালো আছে। 

সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত, তার শারীরিক অবস্থা বেশ খারাপ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে। গত ফেব্রুয়ারিতে নিজের মা ও সন্তানদের নিয়ে দেশে আসেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এরপর থেকে ঢাকাতেই আছেন তারা। 

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত জানিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে চাননি সাকিব। অনেক নাটকীয়তার পর সফরে যান তিনি। কিন্তু কদিনের মাথায়ই বাঁহাতি এই অলরাউন্ডারকে দেশে ফিরে আসার ব্যাপারে ভাবতে হচ্ছে। এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সাকিবের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]