Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আরও একবার পথ দেখালেন আফিফ-মিরাজ, এলো লড়াইয়ের পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
20 March, 2022, 05:40 pm
Last modified: 20 March, 2022, 06:38 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

আরও একবার পথ দেখালেন আফিফ-মিরাজ, এলো লড়াইয়ের পুঁজি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলের অভিজ্ঞরা যখন উল্টো পথের যাত্রী, আফিফ ও মিরাজ তখন দেখালেন তারুণ্যের শক্তি কেমন হয়। খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখিয়ে লড়াইয়ের পূঁজি এনে দিলেন এ দুজন।
টিবিএস রিপোর্ট
20 March, 2022, 05:40 pm
Last modified: 20 March, 2022, 06:38 pm

গত মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম ওয়ানডের কথাই যেন মনে করিয়ে দিলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। ৪৫ রানে ৬ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন তারা। ১৭৪ রানের রেকর্ড জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিল এই দুই তরুণ তুর্কি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে তেমন গল্প লিখছেন তারা।

রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে মাঝ দরিয়ায় পড়ে যাওয়া দলকে ঠিক পথে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ। তাদের ৬০ রানের জুটি ভাঙার পর উইকেটে যান মিরাজ। দলের বিপদের সময়ে অসাধারণ ব্যাটিংয়ে আফিফ-মিরাজ গড়ে তোলেন ৮৬ রানের জুটি। তাতে লড়াইয়ের পূঁজি পেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। 

প্রথম ওয়ানডের সঙ্গে কতোই না বৈপরীত্য! ৩৮ রানে জয় পাওয়ার ম্যাচে দলকে দারুণ শুরু এনে দেন তামিম-লিটন। সাবধানী শুরুর পর দলের স্কোরকার্ডে ৯৫ রান যোগ করেন তারা। এদিনও দেখেশুনে শুরু করেন দুজন। কিন্তু প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিদের দারুণ বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেননি তারা। 

তামিমকে উইকেটে এলোমেলো দেখিয়েছে, পথটা তাই দীর্ঘ হয়নি তার। তৃতীয় ওভারেই ফিরতে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। এনগিডির লাফিয়ে ওঠা বলে ব্যাট চালিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ১ রান করা তামিম। সহজ ক্যাচটি তালুবন্দি করতে সমস্যা হয়নি কেশব মহারাজের। 

সাকিব আল হাসানও এদিন বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন। ইনিংসের চতুর্থ ওভারে রাবাদার করা পায়ে ওপরের একটি ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে কভারে ক্যাচ দেন তিনি। ৬ বল খেললেও রানের খাতা খোলা হয়নি আগের ম্যাচে ৭৭ রানের দারুণ ইনিংস খেলা বাংলাদেশ অলরাউন্ডারের। 

লিটন দাসকে ব্যতিক্রম মনে হচ্ছিল। যদিও ডানহাতি এই ওপেনারও পারেননি বেশি সময় উইকেটে টিকতে। ২১ বলে ৩টি চারে ১৫ রান করা লিটন রাবাদার বাউন্সারে ব্যাট ছোঁয়াতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। চাপ কাটিয়ে উঠতে ধীর-স্থির মেজাজে ব্যাট চালানো মুশফিকুর রহিমও ব্যর্থ। ৩১ বলে ১২ রান করে ওয়েন পার্নেলের এলবিডব্লিউর শিকার হন তিনি। 

কঠিন অবস্থায় ইয়াসির আলী রাব্বিও চেষ্টা করেছেন উইকেটে থিতু হয়ে দলকে ছন্দে ফেরাতে। কিন্তু ১৪ বলে ২ রান করে রাবাদার তৃতীয় শিকারে পরিণত হন ডানহাতি এই ব্যাটসম্যান। ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে ঘোর সঙ্কটে পড়ে যায় যায় বাংলাদেশ। এখান থেকে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। 

ষষ্ঠ উইকেটে ৬০ রানের জুটি গড়ে চাপ কাটিয়ে তোলেন তারা। দলে অনেকটা স্বস্তি ফিরিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৪৪ বলে ৩টি চারে ২৫ রান করেন। এরপর আফিফের সঙ্গে জুটি বাধেন মেহেদী হাসান মিরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে তারা যোগ করেন ৮৬ রান। এ সময় ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন আফিফ।

এই জুটিতে বাংলাদেশ যখন লড়াকু সংগ্রহের আশায়, তখন ঘাতক দেয় দেখা দেন শুরুতে বাংলাদেশের ইনিংস এলোমেলো করে দেওয়া রাবাদা। স্লোয়ারের ফাঁদে ফেলে আফিফকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন ডানহাতি এই পেসার। ফেরার আগে ১০৭ বলে ৯টি চারে ৭২ রানের মহা কার্যকর এক ইনিংস খেলেন আফিফ। 

এই ওভারে মিরাজকেও ফিরিয়ে দেন রাবাদা। কভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ইয়ানেমান মালানের হাতে ধরা পড়েন ৪৯ বলে একটি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করা মিরাজ। পরের তিন ব্যাটসম্যান মাত্র ১৩ রান যোগ করেন। বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগানো প্রোটিয়া পেসার রাবাদা ১০ ওভারে ৩৯ রান খরচায় ৫টি উইকেট নেন। যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, তাবরাইজ শামসি ও রাসি ফন ডান ডুসেন একটি করে উইকেট নেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / আফিফ হোসেন ধ্রুব / মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]