Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
সংখ্যায় সংখ্যায় শেন ওয়ার্ন

খেলা

টিবিএস ডেস্ক
04 March, 2022, 10:50 pm
Last modified: 05 March, 2022, 12:24 pm

Related News

  • কিংবদন্তি ‘রেগে’ শিল্পী জিমি ক্লিফ মারা গেছেন
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • ব্ল্যাক সাবাথের ফ্রন্টম্যান, ব্রিটিশ হেভি মেটাল কিংবদন্তি ওজি অসবোর্ন মারা গেছেন
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি

সংখ্যায় সংখ্যায় শেন ওয়ার্ন

ক্যারিয়ারে অনেক খবরের জন্ম দেওয়া শেন ওয়ার্নের শেষ খবর এলো শুক্রবার, মারা গেছেন অজি এই স্পিন জাদুকর। বর্ণিল পথচলায় অনেক রেকর্ড পায়ে লুটানো স্পিন জাদুকরের ক্যারিয়ারের কিছু বিষয় সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক।
টিবিএস ডেস্ক
04 March, 2022, 10:50 pm
Last modified: 05 March, 2022, 12:24 pm

তার স্পিন ঘূর্ণিতে দিক হারায়নি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া কঠিন। তাকে বলা হয় সর্বকালের সেরা লেগ স্পিনার। স্পিন মায়াজালে বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। 

ক্যারিয়ারে অনেক খবরের জন্ম দেওয়া ওয়ার্নের শেষ খবর এলো শুক্রবার, মারা গেছেন অজি এই স্পিন জাদুকর। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক রেকর্ড পায়ে লুটানো ওয়ার্নের ক্যারিয়ারের কিছু বিষয় সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক।

১০০১: বর্ণিল ক্যারিয়ারে ২২ গজে দুর্দোণ্ড প্রতাপ দেখানো শেন ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার একটি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে তিনি মাত্র দ্বিতীয় বোলার, যিনি ১ হাজার উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। আরেকজন মুত্তিয়া মুরালিধরন, লঙ্কান কিংবদন্তির উইকেট ১৩৩৪ (টেস্ট এবং ওয়ানডেসহ)।

৭০৮: অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা দ্বিতীয় সর্বোচ্চ। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৬০০ ও ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৮০০ উইকেট নিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষেও মুরালিধরন।

৯৬: এক পঞ্চিকা বর্ষে শেন ওয়ার্নের নেওয়া উইকেট সংখ্যা এটি। ২০০৫ সালে স্পিন ঘূর্ণিতে পুরো বিশ্ব শাসন করে ৯৬ উইকেট শিকার করেন তিনি, যা এক পঞ্জিকা বর্ষে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ।

৩৭: ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্টে ৩৭ বার ৫ উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ। ৬৭ বার ৫ উইকেট নিয়ে শীর্ষে মুরালিধরন।

১৪৪০: টেস্টে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে ১ হাজার ৪৪০ দিন সময় লাগে ওয়ার্নের, যা এই ফরম্যাটের ইতিহাসের দ্রুততম। 

১২৫: টেস্ট ক্রিকেটে শেন ওয়ার্নের নেওয়া ক্যাচের সংখ্যা এটা। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার, যিনি ৩০০ উইকেট ও ১০০'র বেশি ক্যাচ নিয়েছেন। 

৩১৫৪: টেস্ট ক্রিকেটে শেন ওয়ার্নের রানের সংখ্যা এটি। সেঞ্চুরি না করা ব্যাটসম্যানদের মধ্যে এই রান সর্বোচ্চ। 

Related Topics

টপ নিউজ

শেন ওয়ার্ন / অস্ট্রেলিয়ান ক্রিকেটার / কিংবদন্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • কিংবদন্তি ‘রেগে’ শিল্পী জিমি ক্লিফ মারা গেছেন
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • ব্ল্যাক সাবাথের ফ্রন্টম্যান, ব্রিটিশ হেভি মেটাল কিংবদন্তি ওজি অসবোর্ন মারা গেছেন
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]