Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ইউক্রেনের পর পুতিনের পরবর্তী টার্গেট মলদোভা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 March, 2022, 12:15 pm
Last modified: 03 March, 2022, 12:30 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ইউক্রেনের পর পুতিনের পরবর্তী টার্গেট মলদোভা!

বেলারুশের নিরাপত্তা পরিষদের সঙ্গে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বৈঠকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যুদ্ধের মানচিত্রে ৪ খণ্ডে ভাগ করা হয়েছে ইউক্রেনকে।
টিবিএস ডেস্ক
03 March, 2022, 12:15 pm
Last modified: 03 March, 2022, 12:30 pm
যুদ্ধের মানচিত্রের সামনে দাঁড়িয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: নিউইয়র্ক পোস্ট

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর 'যুদ্ধ মানচিত্রের' সামনে দাঁড়িয়ে তোলা ছবি ও ভিডিও সম্প্রতি নতুন প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহলে। ইউক্রেনের পর এবার পার্শ্ববর্তী দেশ মলদোভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের পরিকল্পনা করছেন কিনা, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গত মঙ্গলবার (১ মার্চ) বেলারুশের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন লুকাশেঙ্কো। ওই বৈঠকেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মানচিত্রের সামনে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, যেই মানচিত্রে ইউক্রেনকে চার খণ্ডে ভাগ করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের দাবি, দক্ষিণ ইউক্রেন থেকে মলদোভায় আক্রমণের যে পরিকল্পনা করা হয়েছে, তা নিয়েই বৈঠকে কথা বলছিলেন লুকাশেঙ্কো।

বেলারুশ বরাবরই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আর এ কারণেই সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে পুতিনের সম্ভাব্য মলদোভা অভিযানের সহযোগী হতে পারে বেলারুশ। 

মার্কিন সংবাদপত্র দ্য হিল'র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনে কীভাবে এবং কোন পথে রুশ বাহিনী অভিযান চালাবে, সেইসঙ্গে কোথায় কোথায় হামলা করা হবে, তা তুলে ধরা হয়েছে ওই মানচিত্রে। এখন পর্যন্ত সেই ছকেই হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইউক্রেনের বন্দর শহর ওডেশা থেকেই মলদোভায় হামলা চালাতে পারে রাশিয়া।

উল্লেখ্য, পূর্বে ডনবাস ও দক্ষিণে ক্রিমিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বেলারুশের দক্ষিণাঞ্চল থেকেও ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সংবাদ সংস্থা এএফপি'র দাবি, বৈঠকে লুকাশেঙ্কো দেশের দক্ষিণাঞ্চলে আরও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি রাশিয়ার ইউক্রেন অভিযানে রুশ বাহিনীকে সাহায্য করতে বেলারুশের সেনারা অংশ নেবে বলেও ঘোষণা দিয়েছিলেন। 


 

  • সূত্র: নিউইয়র্ক পোস্ট, টাইমস নাউ
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / মলদোভা / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]