Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রাশিয়ান সৈন্যদের বিভ্রান্ত করতে রাস্তার নামফলক সরিয়ে ফেলছে ইউক্রেনের সড়ক কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 February, 2022, 10:15 am
Last modified: 27 February, 2022, 10:47 am

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

রাশিয়ান সৈন্যদের বিভ্রান্ত করতে রাস্তার নামফলক সরিয়ে ফেলছে ইউক্রেনের সড়ক কর্তৃপক্ষ

রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউক্রেনীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা শহরগুলোর রাস্তা থেকে দিক নির্দেশক সমস্ত চিহ্ন সরিয়ে ফেলছে।
টিবিএস ডেস্ক
27 February, 2022, 10:15 am
Last modified: 27 February, 2022, 10:47 am
ছবি: রয়টার্স

ইউক্রেনের সড়ক সম্পর্কিত একটি প্রতিষ্ঠান জানিয়েছে, রাশিয়ানদের বিভ্রান্ত করতে তারা রাস্তার নামফলক বা দিক নির্দেশক চিহ্ন সরিয়ে দিচ্ছে।

রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউক্রেনীয় প্রতিষ্ঠানটি বলেছে, তারা শহরগুলোর রাস্তা থেকে সমস্ত চিহ্ন সরিয়ে ফেলছে। আক্রমণ চালাতে রুশ সামরিক বাহিনী যেন রাস্তা খুঁজে না পায় মূলত এই উদ্দেশ্য প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

ইউক্রাভটোডোর নামের ওই সড়ক সংস্থাটি তাদের ফেসবুক পেইজে লিখেছে, "শত্রুদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল, তারা ভূখণ্ডে নেভিগেট (দিক নির্ধারণ) করতে পারছে না। আসুন আমরা তাদের সরাসরি নরকে যেতে সাহায্য করি।"

লেখাটির সঙ্গে একটি স্ট্যান্ডার্ড রোড সাইনের সম্পাদিত ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কাছাকাছি শহরগুলোর দিক নির্দেশক চিহ্ন ও নামফলক অশ্লীল শব্দ লিখে মুছে ফেলা হয়েছে।

ইউক্রাভটোডোরের ফেসবুক পেইজে পোস্ট করা রাস্তার দিক নির্দেশক চিহ্ন ও নামফলকের একটি সম্পাদিত ছবি। ছবি: ইউক্রাভটোডর/ফেসবুক

প্রতিষ্ঠানটি ইউক্রেনীয়দের রাস্তায় টায়ার কিংবা গাছ পুড়িয়ে, ব্যারিকেড দিয়ে, সম্ভাব্য সকল উপায়ে শত্রুদেরকে (রুশ বাহিনী) অবরুদ্ধ করার আহ্বান জানিয়েছে।

তারা বলছে, "দখলদারদের অবশ্যই বুঝতে হবে, তারা এখানে প্রত্যাশিত নয় এবং শহরের প্রতিটি রাস্তায় তাদেরকে প্রতিহত করা হবে!"

  • সূত্র: রয়টার্স
     
Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / ইউক্রেন / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]