Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
‘পালানোর বাহন নয়, অস্ত্র ও গোলাবারুদ চাই’- বাইডেনের উদ্ধার প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ ইউক্রেনের প্রেসিডেন্টের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 February, 2022, 06:00 pm
Last modified: 26 February, 2022, 06:05 pm

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

‘পালানোর বাহন নয়, অস্ত্র ও গোলাবারুদ চাই’- বাইডেনের উদ্ধার প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ ইউক্রেনের প্রেসিডেন্টের 

বাইডেন সম্প্রতি সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দিয়েছেন। এরপরই তিনি জেলেনস্কির সাথে আলোচনা করেন। 
টিবিএস ডেস্ক 
26 February, 2022, 06:00 pm
Last modified: 26 February, 2022, 06:05 pm
গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কিয়েভে একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। ছবি: ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর/ হ্যান্ডআউট/ আনাদলু এজেন্সি ভায়া গেটি ইমেজেস

রাশিয়া ইউক্রেনে হামলা করবে অনেক আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে, ক্রেমলিনের টার্গেট ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তার পরিবার দ্বিতীয় শীর্ষ টার্গেট। কিয়েভের দিকে এখন রুশ সামরিক বাহিনীও এগিয়ে আসছে। এ বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জেলেনস্কিকে উদ্ধারের প্রস্তাব দেন। কিন্তু সে প্রস্তাব প্রচণ্ড ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।  

বাইডেনের প্রস্তাবের জবাবে তিনি বলেন, "এখানে যুদ্ধ চলছে, আমি গোলাবারুদ চাই, পালিয়ে যাওয়ার বাহন চাই না।" দুই প্রেসিডেন্টের আলোচনার বিষয়ে ওয়াকিবহাল একজন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এসব কথা জানান। জেলেনস্কি এসময় উত্তেজিত ছিলেন বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। 

বাইডেন সম্প্রতি সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দিয়েছেন। এরপরই তিনি জেলেনস্কির সাথে আলোচনা করেন। 

রাশিয়ার সামরিক বাহিনী বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসছে। আর সেখানেই রয়েছেন জেলেনস্কি।  

রুশ সেনারা চারদিক থেকে কিয়েভ ঘিরে ফেলছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কাঠামোও ধবংস করছে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে।

রাশিয়ার প্রবল সামরিক শক্তির মুখে ইউক্রেনের সামরিক বাহিনীর কিছু ইউনিট সাধ্যমতো প্রতিরোধের চেষ্টা করছে। এরমধ্যেই রাজধানী কিয়েভ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বিলা জারকোভায় রাশিয়ার একটি ইলিউশিন-৭৬ সামরিক পরিবহন বিমানকে ইউক্রেনীয় সেনারা ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দুজন মার্কিন কর্মকর্তা। এর আগেও একই ধরনের আরেকটি পরিবহন বিমান ভূপাতিত করা হয়।

দুটি বিমানই অন্তত ২০০ জন করে ছত্রীসেনা বহন করতে পারে। তবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। 

আগের দিন রাতে (শুক্রবার দিবাগত) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "আজ রাতে তারা অভিযান (কিয়েভে) চালাবে। রণাঙ্গনের সকল দিকে সর্বশক্তি প্রয়োগ করে শত্রুরা আমাদের প্রতিরোধ ভেঙে দিতে চাইবে। আমাদের লড়তে হবে, পিছু হটা চলবে না। আজকের লড়াই ইউক্রেনের ভাগ্য নির্ধারণের।" 

জেলেনস্কি রাজধানী কিয়েভ প্রতিরক্ষার তৎপরতায় দিকনির্দেশনা দিচ্ছেন। 

  • সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]