চট্টগ্রামে যাত্রা শুরু করল আফনান ডায়মন্ড অ্যান্ড জুয়েলারিস
চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারে উদ্বোধন করা হয়েছে আফনান ডায়মন্ড অ্যান্ড জুয়েলারিসের শোরুম। বুধবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর খুলশীর এলাকার ওই অভিজাত শপিংমলের নিচতলায় এক জমকালো আয়োজনে শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকের জন্য মনোনীত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক এবং চলচ্চিত্র সমিতির সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুন ইমন, চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও মৌ খান, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ। অনুষ্ঠানে কেক ও ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, আসল ডায়মন্ড চিনতে হলে আগুনে পুড়তে হবে। যদি ছাই হয়ে যায়, তবেই বুঝবেন এটি আসল। কয়লা থেকেই ডায়মন্ডের উৎপত্তি।
চিত্রনায়ক মামুনুন ইমন বলেন, চট্টগ্রামের মানুষ অনেক আন্তরিক। তাই চট্টগ্রাম আমার প্রিয়। অথেনটিক ডায়মন্ড ও গোল্ডের জন্য এমন একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। তাদের জন্য শুভ কামনা।
চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও মৌ খান বলেন, মেয়েদের সঙ্গে জুয়েলারির গভীর সম্পর্ক। আমরা ক্যামেরার সামনে এবং বাইরে সবসময় জুয়েলারি ব্যবহার করি। চট্টগ্রামে অথেনটিক জুয়েলারি যাত্রা শুরু করেছে। আমরা তাদের শুভ কামনা জানাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, খুলশী টাউন সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ রুম্মান আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব ফারিয়া আক্তার, আকিব শিপিং লাইনের ফয়েজ আহমেদ প্রমুখ।
আফনান ডায়মন্ড অ্যান্ড জুয়েলারিসের কর্ণধার লায়ন ফখরুল আহমেদ ফয়সাল বলেন, আমরা জুয়েলারির কোয়ারিটির প্রতি শতভাগ নিশ্চয়তা দিতে পারি। আমাদের শোরুমের রশিদ দলিল হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানের উদ্বোধনী মাসে অর্থাৎ আগামী এক মাস গোল্ডের জুয়েলারি বানালে কোন মজুরি লাগবে না। আর সকল প্রকার ডায়মন্ডের উপর ৩০ শতাংশ ছাড়।
