Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
১৫০ বছরে সমাধান হল দাবার রানির প্যাঁচ

অফবিট

টিবিএস ডেস্ক
05 February, 2022, 11:20 am
Last modified: 05 February, 2022, 11:23 am

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

১৫০ বছরে সমাধান হল দাবার রানির প্যাঁচ

দাবার বোর্ডটি ১ হাজার ঘরের হলে এমন কতগুলো চাল দেওয়া যাবে, যেখানে একটি রানিও অপরকে আক্রমণ করবে না? ১ হাজারের জায়গায় ১০ হাজার, কিংবা ১০ লাখ হলেই বা কী হবে? অবশেষে, এই সমস্যার সমাধান দিলেন হার্ভার্ডের এক গণিতজ্ঞ।
টিবিএস ডেস্ক
05 February, 2022, 11:20 am
Last modified: 05 February, 2022, 11:23 am
ছবি: সংগৃহীত

১৫০ বছর পর অবশেষে অঙ্কের খাতায় দাবার রানির প্যাঁচ সমাধান হল। এমনটাই দাবি করেছেন হার্ভার্ডের এক গণিতজ্ঞ। 

সাধারণত দাবা খেলা শুরুর অন্যতম জনপ্রিয় পদ্ধতি হিসেবে পরিচিত 'কুইনস গ্যাম্বিট'। এই পদ্ধতিতে সাদা গুটির রানির ঠিক সামনের বোর্ডে সৈন্যকে (পন) দুই ঘর (ডি-৪) এগিয়ে দেওয়া হয়। কালো গুটির ক্ষেত্রেও একইভাবে তার রানির সামনের সৈন্যকে দুই ঘর (ডি-৫) এগিয়ে দেয়। দ্বিতীয় চালে সাদা গজ (বিশপ)-এর সামনের সৈন্যকে দুই ঘর (সি-৪) এগিয়ে দেয়। স্বভাবতই কালোর সৈন্য বা পন সি-৪-কে খেয়ে ফেলতে পারে। কিন্তু এতে দাবা বোর্ডের কেন্দ্র বা মধ্যবর্তী অংশ কালোর কাছে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। ডি-৪, ডি-৫, সি-৪— এই পদ্ধতি দাবার ইতিহাসের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয়। বিশ্বে এটিই পরিচিত 'কুইনস গ্যাম্বিট' নামে।

একই নামে রয়েছে একটি উপন্যাসও। তা সম্প্রতি 'ওয়েব সিরিজ' হিসেবে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। 

প্রশ্ন ছিল, ৬৪ খোপের দাবার বোর্ডে ৮টি পরস্পর বিরোধী রানি (কুইন) একে অপরকে আক্রমণ না করেও কত ঘর এগোতে পারবে। ১৮৪৮ সালে জার্মানির একটি দাবা সংক্রান্ত পত্রিকায় এ প্রশ্ন তোলা হয়েছিল। এর উত্তর মিলেছিল দুই বছর পর। জানা যায়, মোট ৯২টি চাল এমনভাবে দেওয়া সম্ভব, যেখানে ৮টি রানির একটিও অপরকে আক্রমণ করবে না। তবে, ১৮৬৯ সালে এই সমস্যারই আরও জটিলতম রূপ আবির্ভূত হয়। সমস্যাটি হল, ধরে নেওয়া যাক, ১ হাজার সারির একটি দাবার বোর্ডে প্রত্যেক সারিতে ১ হাজার খোপ আছে এবং রানির সংখ্যাও ১ হাজার। তাহলে সেখানে এমন কতগুলো চাল দেওয়া যাবে, যেখানে একটি রানিও অপরকে আক্রমণ করবে না? ১ হাজারের জায়গায় ১০ হাজার, কিংবা ১০ লাখ হলেই বা কী হবে?

দেড়শো বছরেও মিলছিল না এ প্রশ্নের উত্তর। কিন্তু সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার অব ম্যাথেমেটিক্যাল সায়েন্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশন'-এর গণিতজ্ঞ মাইকেল সিমকিন এর 'প্রায় সঠিক' একটি সমাধান নিয়ে হাজির হয়েছেন।

তিনি বলছেন, একটি অসীম দাবা বোর্ডে (যেখানে ৬৪-এর বদলে খোপের সংখ্যা অসীম) প্রায় (০.১৪৩এন)^এন (এন অর্থাৎ রানির সংখ্যা) উপায় রয়েছে, যেখানে কোনো রানিই একে অপরকে আক্রমণ করবে না। এই সূত্রের আলোকে খোপ এবং রানির সংখ্যা পর্যায়ক্রমে বাড়লেও সমাধান করা সম্ভব। জানা গেছে, গণিতজ্ঞ সিমকিনের এই ধাঁধার সমাধান করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর।


 

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা
     

Related Topics

টপ নিউজ

দাবা / দাবার রানি / খেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]