Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আন্দোলন চলবে, আলোচনাও চান শাবি শিক্ষার্থীরা

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
28 January, 2022, 09:40 pm
Last modified: 29 January, 2022, 11:21 am

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শাবিপ্রবিতে ‘কিছু শর্তে’ ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা  প্রত্যাহার
  • শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: প্রক্টরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
  • শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: গ্রেপ্তার দুইজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
  • কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেলেন মো. হযরত আলী

আন্দোলন চলবে, আলোচনাও চান শাবি শিক্ষার্থীরা

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে শিক্ষমন্ত্রীকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের পদত্যাগসহ তাদের সমস্ত দাবি দ্রুত মেনে নেওয়ারও আহ্বান জানান। 
সিলেট প্রতিনিধি
28 January, 2022, 09:40 pm
Last modified: 29 January, 2022, 11:21 am

নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনায় বসতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। এজন্য শিক্ষামন্ত্রীকে শাবি ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়েছেন তারা।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে শিক্ষমন্ত্রীকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের পদত্যাগসহ তাদের সমস্ত দাবি দ্রুত মেনে নেওয়ারও আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাইমিনুল বাশার রাজ। উপাচার্য পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাজ বলেন, 'পুলিশি হামলার ঘটনায় আহত এবং অনশনরত অবস্থায় অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সকল ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে অসুস্থ এতজনকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।'

তিনি বলেন, 'সরকারের নির্দেশনায় শিক্ষামন্ত্রী আমাদের মূল দাবিসহ অনান্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রী তার গতকালকের প্রেসব্রিফিংয়ে আমাদের দাবি ও বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনার জন্য শাবিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও আমাদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে তার সাথে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। এর মধ্যে শিক্ষার্থীরা তার সামনে উপস্থাপনের জন্য বেশ কিছু সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। আমরা শাবি শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আমাদের ক্যাম্পাসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।'

শিক্ষামন্ত্রী দ্রুতই ক্যাম্পাসে আসবেন, এমন আশা প্রকাশ করেন রাজ। তিনি বলেন, 'একইসঙ্গে আমরা এ-ও আশা করছি যে, এরইমধ্যে আমাদের মূল দাবিসহ অন্যান্য ব্যাপারে যে সমস্ত আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোও অতিসত্বর পূরণ করা হবে।'

উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও পুণর্ব্যক্ত করেন রাজ। তিনি বলেন, 'আজ রাতেও আমরা ক্যাম্পাসে মুক্ত আলোচনা করবে। মুক্ত আলোচনার প্রস্তাবনাগুলো শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।'

১৩ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এরপর ১৬ জানুয়ারি বিকেলে তিন দফা দাবি আদায়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ওইদিন থেকেই উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন তারা। এই দাবিতে ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন কয়েকজন শিক্ষার্থী। গত বুধবার ভাঙান তাদের টানা ১৬৩ ঘণ্টার অনশন শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক ইয়াসমিন হক।

এদিকে অনশন চলাকালে একবার ও অনশন ভাঙার পর অধ্যাপক জাফর ইকবালের মধ্যস্থতায় গত বুধবার আরেকবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন শিক্ষামন্ত্রী।

Related Topics

টপ নিউজ

শাবিপ্রবি / ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শাবিপ্রবিতে ‘কিছু শর্তে’ ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা  প্রত্যাহার
  • শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: প্রক্টরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
  • শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: গ্রেপ্তার দুইজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
  • কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেলেন মো. হযরত আলী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]