Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
পরীমনি: পিরোজপুর থেকে এফডিসির আলোচিত নায়িকা

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
14 June, 2021, 08:00 pm
Last modified: 14 June, 2021, 11:03 pm

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

পরীমনি: পিরোজপুর থেকে এফডিসির আলোচিত নায়িকা

স্মৃতির অর্থাৎ পরীমনির জন্ম নড়াইলে। আড়াই বছর বয়সে মা সালমা সুলতানাকে হারান। একটু বড় হয়ে হারান বাবাকেও। পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে।
হাবিবুল্লাহ সিদ্দিক
14 June, 2021, 08:00 pm
Last modified: 14 June, 2021, 11:03 pm
সংগৃহীত ছবি

ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলেন তিনি। সহজেই বোঝা যায় তিনি মেধাবী। সেই মেধার স্বাক্ষর রেখেছেন তার ক্যারিয়ারে। যার কথা বলছি, তার পুরো নাম শামসুন্নাহার স্মৃতি। ২৪ অক্টোবর ১৯৯২ জন্ম তার। ডাক নাম স্মৃতি হলেও চলচ্চিত্র জগতে তিনি পরিচিত পরীমনি নামে। 

তবে তার নামের আগে 'আলোচিত' শব্দ যুক্ত করা হয় এখন। তিনি যেখানেই গেছেন বা যা করেছেন- সব বিষয় নিয়ে মানুষের আগ্রহ আছে। অভিনীত চলচ্চিত্রে হিট তকমা না লাগলেও পরিচালক-প্রযোজক সবার কাছেই তিনি কাঙ্খিত এক নায়িকা ও অভিনেত্রী।

স্মৃতির অর্থাৎ পরীমনির জন্ম নড়াইলে। জন্মের আড়াই বছর বয়সে মা সালমা সুলতানাকে হারান। একটু বড় হয়ে হারান বাবাকেও। পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ (অনার্স)-এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন।  

ওই সময়ই আস্তে ধীরে তিনি বিনোদন জগতে পা রাখেন। শুরুতে নাটক ও মডেলিং নিয়ে ব্যস্ত ছিলেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি 'সেকেন্ড ইনিংস', 'এক্সক্লুসিভ', 'এক্সট্রা ব্যাচেলর', 'নারী ও নবনীতা তোমার জন্য' এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। 

এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত 'নারী ও নবনীতা তোমার জন্য' নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।

সেখান থেকেই চুক্তিবদ্ধ হন চলচ্চিত্রে। মজার ব্যাপার হলো, জীবনের প্রথম ছবি মুক্তির আগেই তিনি প্রায় ৩০টির বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হন। তার জীবনের প্রথম অভিনীত চলচ্চিত্র 'রানা প্লাজা'। সাভারের ভেঙে পড়া রান্না প্লাজা নিয়ে নির্মিত এই ছবি। কিন্তু, সেন্সর ছাড়পত্র পায়নি। অভিনীত চলচ্চিত্র রানা প্লাজা মুক্তি না পেলেও পরীমনি অভিনীত মুক্তি প্রাপ্ত প্রথম সিনেমা 'ভালোবাসা সীমাহীন' (২০১৫)।  

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল 'মন জুড়ে তুই', 'লাভার নাম্বার ওয়ান', 'নগর মাস্তান', 'মহুয়া সুন্দরী'। ২০১৬ সালে মুক্তি পায় 'মন জানে না মনের ঠিকানা', 'পুড়ে যায় মন', 'ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী 'রক্ত', এবং শফিক হাসানের 'ধূমকেতু'। 

২০১৭ সালে মুক্তি পায় 'কত স্বপ্ন কত আশা', 'আপন মানুষ', 'সোনা বন্ধু', এবং মালেক আফসারীর 'অন্তর জ্বালা'। তারপর মুক্তি পায়  গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্ন জাল' ও চয়নিকা চৌধুরীর 'বিশ্ব সুন্দরী'সহ বেশ কিছু সিনেমা। তাছাড়া জনপ্রিয় হবার পর পরীমনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে লাক্স, স্যান্ডেলিনা, ওয়াল্টন, প্রান আপ, প্রান চাটনিসহ ইত্যাদি পণ্যের প্রমোশন। 

মুক্তির অপেক্ষায় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, বায়োপিক, প্রীতিলতাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র। তিনি একধারে শাকিব খান, বাপ্পী, সাইমন জায়েদ খানসহ সবার সঙ্গে অভিনয় করেছেন। আবার চলচ্চিত্র ও বিজ্ঞাপনের সুত্রে গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা সরয়ার ফারুকী, মাসুদ হাসান উজ্জলের মতো ডিরেক্টরদের সঙ্গেও কাজ করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি এখন পুরোপুরি সিঙ্গেল। কথা কথায় মজা করে বলেন তার প্রেম রবীন্দ্রনাথের সঙ্গে। তবে ২০২০ সালের ৯ মার্চ তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। ঐ বছরেই তাদের বিচ্ছেদ হয়।

কদিন আগে পরীমনি অভিযোগ করেন ধর্ষন ও হত্যার চেষ্টা করা হয়েছে তাকে। আজ সোমবার এই অভিযোগে মামলাও করেন তিনি। আসামীকে আটক করার পর, মামলাটি এখন বিচারাধীন। 

Related Topics

টপ নিউজ

পরীমনি / আলোচিত অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]