নেতানিয়াহুকে গ্রেপ্তার নিয়ে কেন মুখোমুখি ট্রাম্প-মামদানি?
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পা রাখলেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। গাজায় পরিচালিত সামরিক অভিযানের কারণে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই সুবাদেই জোহরান মামদানির এই হুমকি। তবে মামদানির ইচ্ছায় বাধ সেঁধেছেন মার্কিন পেরসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
