হুতিদের নৌ অবরোধে কি থমকে যাবে বিশ্ব বাণিজ্য?
সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত সপ্তাহে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে কয়েক দিন আগেই সৌদি আরবকে অবরোধের হুমকি দিয়েছিল ইরান-সমর্থিত এই গোষ্ঠী। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণা ২০১৫ সাল থেকে চলা হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের দীর্ঘ সংঘাতকে নিয়ে যেতে পারে নতুন পর্যায়ে।
