Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
‘দিনে ১০টি সিগারেট খাওয়ার সমান ঝুঁকি’, বিষাক্ত বাতাসের মধ্যেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

খেলা

দ্য টেলিগ্রাফ
18 July, 2026, 04:10 pm
Last modified: 18 July, 2026, 04:21 pm

Related News

  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

‘দিনে ১০টি সিগারেট খাওয়ার সমান ঝুঁকি’, বিষাক্ত বাতাসের মধ্যেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় নিউ ইয়র্ক এবং নিউ জার্সি এলাকার আকাশ ধূসর হয়ে গেছে। বিষাক্ত ধোঁয়ার কারণে ঘরবাড়ির চারপাশে ধোঁয়াশার কুণ্ডলী এবং আকাশে ‘রক্তলাল’ সূর্য দেখা যাচ্ছে, যার ফলে বাইরে ব্যায়াম করা বা চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।
দ্য টেলিগ্রাফ
18 July, 2026, 04:10 pm
Last modified: 18 July, 2026, 04:21 pm
নিজেদের সুরক্ষায় মাস্ক ব্যবহার করছেন কিছু নিউ ইয়র্কবাসী। ছবি: দ্য টেলিগ্রাফ

আগামী রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্কের বাতাসের মান এতটাই নিচে নেমে গেছে যে, সেখানে শ্বাস নেওয়াকে দিনে ১০টি সিগারেট খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির এই পরিস্থিতিতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় নিউ ইয়র্ক এবং নিউ জার্সি এলাকার আকাশ ধূসর হয়ে গেছে। বিষাক্ত ধোঁয়ার কারণে ঘরবাড়ির চারপাশে ধোঁয়াশার কুণ্ডলী এবং আকাশে 'রক্তলাল' সূর্য দেখা যাচ্ছে, যার ফলে বাইরে ব্যায়াম করা বা চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন ফাইনালে মুখোমুখি হওয়ার কথা থাকলেও স্থানীয়দের ঘরে থাকার এবং বাইরে ভারী পরিশ্রমের কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বাতাসের এমন অবনতি নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসের কর্মকর্তারা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে বসবেন।

হোয়াইট হাউসের ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি 'টেলিগ্রাফ স্পোর্টস'-কে জানিয়েছেন, তারা আশা করছেন ফাইনালটি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, ফিফা এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে।

জুলিয়ানি বলেন, 'প্রয়োজন হলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এই টুর্নামেন্টের শুরু থেকেই ন্যাশনাল ওয়েদার সার্ভিস ফিফার সঙ্গে কাজ করছে। আমার মনে হয় এখন পর্যন্ত সুসংবাদ হচ্ছে, রবিবারের মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এ নিয়ে আরও আলোচনা করব এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করব। দিনশেষে আমরা নিশ্চিত করতে চাই যে, এটি কেবল খেলোয়াড়দের জন্যই নয়, বরং গ্যালারিতে থাকা দর্শকদের জন্যও যেন নিরাপদ এবং স্বাস্থ্যকর হয়।'

দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি 'নিউ ইয়র্ক পোস্ট'-কে বলেছেন, বর্তমানে নিউ ইয়র্কের বাতাসে সারা দিন শ্বাস নেওয়া মানে ১০টি সিগারেট খাওয়া। তিনি ব্যাখ্যা করে বলেন, 'সাধারণ নিয়ম অনুযায়ী বাতাসের মান বা একিউআই সূচকের প্রতি ২০ পয়েন্ট সারা দিনে একটি সিগারেটের সমান। এই দূষিত কণাগুলো এতটাই ছোট যে সরাসরি রক্তে মিশে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। সময়ের সঙ্গে এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।"

বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের ফাইনাল যদি সম্ভাব্য তিন ঘণ্টা সময় ধরে চলে, তবে সেই সময়টুকু খোলা বাতাসে থাকাও আড়াইটি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর হতে পারে।

বর্তমানে এই অঞ্চলের একিউআই ১৫১ থেকে ২০০-এর মধ্যে ওঠানামা করছে। নিউ ইয়র্কের পরিবেশ সংরক্ষণ বিভাগের মতে, একিউআই ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে 'ভালো' বা স্বাস্থ্যকর বাতাস বলা হয়। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় খেলোয়াড়, দর্শক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বাতাসের নিম্নমানের কারণে চলতি সপ্তাহের শুরুতে শিকাগো ফায়ার এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি এমএলএস ম্যাচ স্থগিত করতে হয়েছিল। তবে বুধবার রাতে কুইন্সে গোথাম সিএফ এবং ওয়াশিংটন স্পিরিটের মধ্যকার এনডব্লিউএসএল ম্যাচটি দূষিত বাতাসের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ শেষে ওয়াশিংটন স্পিরিটের খেলোয়াড় ট্রিনিটি রডম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ম্যাচটি আয়োজন করা উচিত হয়নি। তিনি বলেন, 'আমি অজুহাত দিচ্ছি না, তবে আমরা দুই পক্ষই বারবার বিরতি চাচ্ছিলাম।'

এনডব্লিউএসএল নীতি অনুযায়ী একিউআই সূচকের কারণে খেলোয়াড়দের প্রতি অর্ধে দুটি করে বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। অন্যদিকে বিশ্বকাপের নীতি অনুযায়ী প্রতি অর্ধে একটি করে বিরতি (হাইড্রেশন ব্রেক) দেওয়া হয়।

নিউ জার্সির এই স্টেডিয়ামটি খোলা আকাশের নিচে হওয়ায় এখনো ম্যাচ স্থগিত হওয়ার কোনো ঝুঁকি দেখছে না কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাতাসের মান উন্নত হবে এবং শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ধোঁয়া সরিয়ে দিতে সাহায্য করবে।

এদিকে ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে স্পেন দল এরই মধ্যে নিউ ইয়র্ক এলাকায় পৌঁছে গত বৃহস্পতিবার খোলা মাঠে অনুশীলন করেছে। অন্যদিকে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানো আর্জেন্টিনা দল জর্জিয়াতে অবস্থান করছে এবং শুক্রবার তাদের নিউ জার্সিতে পৌঁছানোর কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ / নিউ ইয়র্ক / বাতাসের মান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]