Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2026, 09:20 pm
Last modified: 17 July, 2026, 09:22 pm

Related News

  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?
  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

রণধীর জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও যেমনটি বলেছি, অনুরোধটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে।’
টিবিএস রিপোর্ট
17 July, 2026, 09:20 pm
Last modified: 17 July, 2026, 09:22 pm
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার জানিয়েছে, এই বিষয়টি আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে।

আজ (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তারা বাংলাদেশ থেকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছেন।

রণধীর জয়সওয়াল বলেন, 'হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও যেমনটি বলেছি, অনুরোধটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে।'

তিনি আরও বলেন, 'এই অনুরোধটি প্রত্যর্পণ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে।'

সংবাদ সম্মেলনে জয়সওয়ালের কাছে আরও জানতে চাওয়া হয় যে, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে একজন রাজনীতিবিদকে হত্যার ঘটনায় ভারতের হেফাজতে থাকা অন্য কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ থেকে কোনো অনুরোধ এসেছে কি না।

জবাবে মুখপাত্র জানান, তিনি এখনই বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। তিনি বলেন, 'আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না। আমাকে বিষয়টি যাচাই করতে হবে।'

তবে ওই প্রশ্নকারী সাংবাদিক অভিযুক্ত ব্যক্তি বা ভুক্তভোগী রাজনীতিবিদ—কারও নামই উল্লেখ করেননি।

রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন যে, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

Related Topics

টপ নিউজ

রণধীর জয়সওয়াল / ভারত / বাংলাদেশ / শেখ হাসিনা / প্রত্যর্পণ / আসামি প্রত্যর্পণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?
  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]