জুলাই নিয়ে বিরোধী দলের বিরুদ্ধে কী অভিযোগ ফখরুলের?
জুলাই আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বিরোধী দল-এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই আন্দোলন কেবল একটি মাসের আন্দোলন নয়, বরং প্রায় ১৮ থেকে ১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা সংগ্রামের ফলশ্রুতি। ১৭ জুলাই শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করে বলেন, জুলাই সনদ ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
