Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2026, 07:15 pm
Last modified: 16 July, 2026, 08:20 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক

চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের 'চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত' উপপরিচালক বলেন, 'মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং নিম্নচাপ রয়েছে। এজন্য আগামী কয়েক দিন উপকূলীয় এলাকাজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে গত সপ্তাহের মতো এতো বেশি হবে না।'
টিবিএস রিপোর্ট
16 July, 2026, 07:15 pm
Last modified: 16 July, 2026, 08:20 pm
ফাইল ছবি: সংগৃহীত

টানা ও ভারী বর্ষণে চট্টগ্রামে সৃষ্ট বন্যার পানি নামতেই আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি আবার কখনও কখনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

এমন পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের অনেক স্থানে অল্প অল্প বৃষ্টি হয়েছিল। তবে বিকাল থেকে আকাশ মেঘলা এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের 'চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত' উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং নিম্নচাপ রয়েছে। এজন্য আগামী কয়েক দিন উপকূলীয় এলাকাজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে গত সপ্তাহের মতো এতো বেশি হবে না।'

এর আগে গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে টানা ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। দশ দিনে প্রায় ১ হাজার ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম জেলার ১৭৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার ২২৮টি বাড়িঘর, ৪০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রায় ১ হাজার ৪৯২ কিলোমিটার সড়ক এবং ১৬৯টি সেতু ও কালভার্ট।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশখালীর প্রায় ৮০ শতাংশ এবং সাতকানিয়ার প্রায় ৭০ শতাংশ এলাকা প্লাবিত হয়। বন্যায় বসতবাড়ি, কৃষিজমি, মাছের ঘের, দোকানপাট ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত ১৩ জুলাই থেকে বৃষ্টি না হওয়ায় এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছিল। তবে এখন আবার বৃষ্টিপাত শুরু হওয়ায় পুনর্বাসন নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বৃষ্টির পূর্বাভাস / সমুদ্রবন্দর / সতর্কতা সংকেত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]